মাইলস্টোন স্কুলে ছেলেকে আনতে গিয়ে নিখোঁজ সেই মায়ের লাশ শনাক্ত

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিখোঁজ হওয়া মা আফসানা প্রিয়ার (৩০) মরদেহ অবশেষে শনাক্ত হয়েছে। ডিএনএ পরীক্ষার পর বৃহস্পতিবার বিকেলে (২৪ জুলাই) তার পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

নিহত আফসানা প্রিয়ার বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই গ্রামে। তার স্বামী আবদুল ওহাব মৃধা স্থানীয় একজন ব্যবসায়ী।

গত সোমবার সকালে আফসানা প্রিয়া তার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলে আফসান ওহীকে স্কুলে নিয়ে যান। ছেলে শ্রেণিকক্ষে পৌছেঁ দিয়ে তিনি অভিভাবকদের কক্ষে অবস্থান করছিলেন। ওই সময় হঠাৎ বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে স্কুল ভবনের একটি অংশে আগুন ধরে যায়।

দুর্ঘটনার পর চারদিকে হইচই শুরু হলে অনেক অভিভাবক সন্তানদের নিয়ে বেরিয়ে আসেন। আফসান ওহী অক্ষত অবস্থায় ফিরে এলেও তার মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরিবারের সদস্যরা জানান, তারা আশঙ্কা করছিলেন আফসানা প্রিয়াই দুর্ঘটনায় নিহত হয়েছেন। কারণ বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছিল, সেখানে তিনি ছিলেন। ঘটনাস্থল থেকে একটি ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হলেও তা এতটাই বিকৃত ছিল যে চেহারা দেখে শনাক্ত করা সম্ভব হয়নি।

পরে মঙ্গলবার আফসানার বাবা আব্বাস উদ্দিন ও মা মিনু বেগমকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নিয়ে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর বৃহস্পতিবার নিশ্চিত হওয়া যায়, উদ্ধারকৃত মরদেহটি আফসানা প্রিয়ারই।

পরিবার সূত্রে জানা যায়, শনাক্তের পর গতকাল বিকেলে তারা মরদেহ গ্রহণ করেন।

আফসানার চাচা তাজুল ইসলাম বলেন, “আমাদের শঙ্কাই সত্যি হলো। বিমানটা ওর গায়ে পড়েছিল বলেই আমরা বুঝেছিলাম, আর ওকে বাঁচানো যাবে না।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের অকাল মৃত্যুতে...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

জনপ্রিয়

অপরাধ

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

অন্বেষণ ডেস্ক : নোয়াখালীতে সরকারি চাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার...

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।শনিবার রাজধানীর ওয়ারী...

বগুড়ায় মার্কেট ভেঙে সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘ প্রায় চার দশক ধরে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের এই...

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

অন্বেষণ ডেস্ক : নোয়াখালীতে সরকারি চাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে জেলার...

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের...

বগুড়ায় মার্কেট ভেঙে সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘ প্রায় চার দশক ধরে...

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার...

আম বিক্রি থামাতে জামায়াত-শিবিরের ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের

অন্বেষণ ডেস্ক : আমজনতার দলের সদস্য সচিব মোঃ তারেক...

বগুড়ায় ধানক্ষেতে মিলল রাজমিস্ত্রির গলাকাটা লাশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে শাহ আলম (৩৫) নামে...