সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ছাত্রনেতা জানে আলম অপু গ্রেফতার

বিশেষ সংবাদ

রাজধানীর গুলশানে অস্ট্রেলিয়া প্রবাসীর বাসায় গিয়ে ‘বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক’ পরিচয়ে চাঁদা দাবির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এর আগে তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১ আগস্ট) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

অন্যদিকে, সংগঠনটির দফতর সম্পাদক মাহফুজুর রহমান দুটি পৃথক বিজ্ঞপ্তিতে জানান, সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজির ঘটনায় সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। এতে বাংলাদেশ গণতান্ত্রিক কেন্দ্রীয় ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ও কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের নাম উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, দলের ভাবমূর্তি ও শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত এবং চাঁদাবাজির মতো গুরুতর অপরাধে জড়িত থাকার কারণে আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসানের নির্দেশে অপু ও রাজ্জাককে সংগঠনের সকল পর্যায় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়।

বহিষ্কারের পর পারই নিজের অবস্থান ব্যাখ্যা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন জানে আলম অপু। পোস্টে তিনি দাবি করেন, “আমি গ্রেফতার হইনি, কোথাও চাঁদাবাজিও করিনি। গুলশানের ঘটনায় আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত নই।”

মামলার এজাহারে বলা হয়, গত ১৭ জুলাই জানে আলম অপু ও আব্দুর রাজ্জাক রিয়াদ বাদীর গুলশান-২ এর বাসায় গিয়ে ‘সমন্বয়ক’ পরিচয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেন। বাদী টাকা না দিলে তাকে “আওয়ামী লীগের দোসর” বলে গ্রেফতারের হুমকি দেওয়া হয়।

গ্রেফতারের ভয়ে তিনি তাদের প্রথম দফায় ১০ লাখ টাকা দেন। এরপর ১৯ জুলাই ফের বাকি ৪০ লাখ টাকার জন্য তাকে চাপ দেয়া হয়। পরে ২৬ জুলাই চাঁদা নিতে গেলে গুলশান থানা পুলিশ ঘটনাস্থল থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে পাঁচজনকে আটক করে। এসময় কৌশলে অপু পালিয়ে যান।

গ্রেফতারকৃতরা হলেন, আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ), ইব্রাহীম হোসেন, মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও মো. আমিনুল ইসলাম। এদের মধ্যে চাঁদাবাজির নেতৃত্ব দিয়েছেন রিয়াদ বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে চারজনকে আদালত ৭ দিনের রিমান্ডে দিয়েছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ, পর্নোগ্রাফি আইনে কিশোর-কিশোরী গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে এক ছাত্রীর গোপনে অশ্লীল ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে দুই কিশোর-কিশোরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার...

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, হারিয়েছেন পা

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় গুরুতর আহত হয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। হামলায় তার মুখমণ্ডল বিকৃত হয়েছে এবং একটি পা-বা উভয় পা,...

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হলেও বৈশ্বিক জ্বালানি সংকট দ্রুত কাটবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর...

শেরপুরে ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ, পর্নোগ্রাফি আইনে কিশোর-কিশোরী গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে এক ছাত্রীর গোপনে অশ্লীল ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে...

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, হারিয়েছেন পা

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় গুরুতর আহত হয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। হামলায় তার মুখমণ্ডল বিকৃত...

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হলেও বৈশ্বিক জ্বালানি সংকট দ্রুত কাটবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন,...

পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

কারিগরি শিক্ষার বাস্তব সংকট নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ শুনে খোলামেলা মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক...

মালদ্বীপে ভবনের ছাদ থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপের রাজধানী মালে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে...