শেরপুরে কাগজবিহীন ৩৯৫ বস্তা সারসহ ট্রাক জব্দ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের দড়িমুকুন্দ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, ট্রাকটিতে থাকা ৩৯৫ বস্তা ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার পরিবহনের সময় কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সংশ্লিষ্টরা।

অভিযানটি পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা আক্তার ও প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম। অভিযানে সহায়তা করে শেরপুর থানা পুলিশের একটি টিম।

জব্দ হওয়া ট্রাকটির মালিক টাঙ্গাইলের আমিনুর ইসলাম জানান, সান্তাহারের একটি পরিবহন সংস্থা ট্রাকটি লালমনিরহাটে সার পৌঁছে দেওয়ার জন্য ভাড়া নেয়। তবে সার তোলার সময় কোনো কাগজপত্র দেয়নি, বলেছিল চারমাথায় কাগজ দেওয়া হবে।

চালক দীর্ঘসময় অপেক্ষা করেও তা না পাওয়ায় সন্দেহ হলে তার পরামর্শে ট্রাকটি শেরপুরে আনা হয় এবং স্থানীয়দের সহায়তায় প্রশাসনকে খবর দেওয়া হয়।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান বলেন, “স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করা হয়। সার পরিবহনের কোনো বৈধ কাগজপত্র ছিল না। সারের প্রকৃত মালিককে পাওয়া যায়নি। বিষয়টি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় ধানক্ষেতে মিলল রাজমিস্ত্রির গলাকাটা লাশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে শাহ আলম (৩৫) নামে এক রাজমিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) সকালে উপজেলার বিহার ইউনিয়নের সংসারদিঘী...

মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয়: স্ক্যালোনি

বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরের প্রস্তুতিতে ব্যস্ত বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতোমধ্যে ৫৫ সদস্যের...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

বগুড়ায় ধানক্ষেতে মিলল রাজমিস্ত্রির গলাকাটা লাশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে শাহ আলম (৩৫) নামে এক রাজমিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬...

মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয়: স্ক্যালোনি

বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরের প্রস্তুতিতে ব্যস্ত...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার...

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ায় পারিবারিক অশান্তি ও দাম্পত্য বিচ্ছেদের মানসিক চাপ সহ্য করতে না পেরে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ী...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে...