ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা, ভিপি পদে আবিদুল, জিএস তানভীর

বিশেষ সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৭ সদস্যের প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে মনোনীত হয়েছেন ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।

সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনীত হয়েছেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামিম এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ।

বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে প্যানেলের নাম ঘোষণা করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

আবিদুল ইসলাম খান ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তানভীর বারী হামিম পড়ছেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে, সেশন ২০১৮-১৯। আর তানভীর আল হাদী মায়েদ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

ঘোষিত প্যানেলে আরও রয়েছেন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এহসানুল ইসলাম, কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক সম্পাদক মো. মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জিসান, ক্রীড়া সম্পাদক চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহন সম্পাদক মো. সাইফ উল্লাহ (সাইফ), সমাজসেবা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মো. আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আনোয়ার হোসাইন, মানবাধিকার ও আইন সম্পাদক মো. মেহেদী হাসান মুন্না।

সদস্য পদে আছেন, মো: জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মো: শামীম রানা, মো: হাসিবুর রহমান সাকিব, ইয়াসিন আরাফাত আলিফ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মুনইম হাসান অরূপ, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান ও নিত্যানন্দ পাল।

তবে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে কাউকে মনোনয়ন দেয়নি ছাত্রদল। জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর সম্মানে এ পদ শূন্য রাখা হয়েছে বলে জানানো হয়।

প্যানেল ঘোষণার সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনপ্রিয় ও তরুণ নেতাদের মনোনীত করা হয়েছে। এখানে কারো কোনো হস্তক্ষেপ নেই।’

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৪ হাজার টাকার বেশি

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সমন্বয়ের পর শুক্রবার (১০ এপ্রিল) থেকে কম দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা। নতুন এই দর নির্ধারণ...

আজ ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠন দিবস

আজ ১০ এপ্রিল, বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়, যা ইতিহাসে...

একাত্তরের চরম সময়ে কার কী ভূমিকা ছিল আল্লাহ ভালো জানেন: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একাত্তরের চরম সময়ে কার কী ভূমিকা ছিল—তা আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তিনিই একমাত্র পূর্ণ সাক্ষী, অন্যরা আংশিক সাক্ষী।বৃহস্পতিবার...

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৪ হাজার টাকার বেশি

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সমন্বয়ের পর শুক্রবার (১০ এপ্রিল) থেকে কম দামে বিক্রি হচ্ছে স্বর্ণ...

আজ ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠন দিবস

আজ ১০ এপ্রিল, বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের প্রথম...

একাত্তরের চরম সময়ে কার কী ভূমিকা ছিল আল্লাহ ভালো জানেন: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একাত্তরের চরম সময়ে কার কী ভূমিকা ছিল—তা আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তিনিই...

শিশু মেয়েকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যার অভিযোগ, মা আটক

নড়াইল সদর উপজেলায় তিন মাস বয়সী এক কন্যাশিশুকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। ঘটনাটি...

বগুড়া-৬ উপনির্বাচনে দ্বিগুণের বেশি ভোটে এগিয়ে বিএনপি প্রার্থী

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে চলছে গণনা।...

শেরপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

বগুড়ার শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ৪৭তম জাতীয়...