শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

শেরপুরে সেচ গ্রাহকদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা

বিশেষ সংবাদ

আসন্ন সেচ মৌসুমকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং কৃষকদের বিভিন্ন প্রতিবন্ধকতা শুনতে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সমিতির শেরপুর জোনাল অফিসের আয়োজনে সেচ গ্রাহকদের সাথে সরাসরি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, কৃষি কর্মকর্তা এবং কৃষকদের খোলামেলা আলোচনা ও প্রশ্নোত্তরের মাধ্যমে মুখর হয়ে ওঠে এই আয়োজন।

পবিত্র কুরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। শেরপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার উৎপল মন্ডলের সভাপতিত্বে এবং এজিএম আব্দুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার দেব কুমার মালো।

সভায় জেনারেল ম্যানেজার দেব কুমার মালো সেচ প্রকল্পে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত বিভিন্ন নীতি ও পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি গ্রাহকদের প্রতিশ্রুতি দেন, আসন্ন সেচ মৌসুমে সরকার ও বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা করা হবে।

এরপর তিনি সরাসরি কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন।

অনুষ্ঠানে সুবিধাভোগী কৃষকদের মধ্য থেকে বেশ কয়েকজন তাদের অভিজ্ঞতা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।

জয়লা-জুয়ান গ্রামের কৃষক শফিকুল ইসলাম, পালাশন গ্রামের আনিসুল রহমান বাবলু এবং পাঁচদেউলী গ্রামের মো. ফেরদৌস আলমসহ অনেকেই বিদ্যুৎ সংযোগ পেতে দেরি, লো ভোল্টেজ এবং ট্রান্সফরমার সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। একইসাথে তারা পল্লী বিদ্যুতের আগের চেয়ে উন্নত সেবার প্রশংসাও করেন।

সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন এবং উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার। তারা নিজ নিজ দপ্তরের পক্ষ থেকে সেচ মৌসুমে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : ফ্যামিলি কার্ড নিয়ে সাম্প্রতিক সময়ে একটি মহল ফেক নিউজ ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)...

নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী: কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে বদলি হয়ে যান

অন্বেষণ ডেস্ক : নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে কঠোর বার্তা প্রদান করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, জনগণকে কাঙ্ক্ষিত...

সীমান্তে উত্তেজনা: আফগান চৌকি ধ্বংস ও প্রাণহানির দাবি পাকিস্তান সেনাবাহিনীর

অন্বেষণ ডেস্ক : আফগানিস্তানের অভ্যন্তরে পরিচালিত এক বিশেষ সামরিক অভিযানে এখন পর্যন্ত অন্তত ২৭৪ জন তালেবান সেনা ও জঙ্গি নিহত হয়েছে বলে শুক্রবার দাবি...

ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : ফ্যামিলি কার্ড নিয়ে সাম্প্রতিক সময়ে একটি মহল ফেক নিউজ ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার গভীর...

নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী: কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে বদলি হয়ে যান

অন্বেষণ ডেস্ক : নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে কঠোর বার্তা প্রদান করেছেন।...

সীমান্তে উত্তেজনা: আফগান চৌকি ধ্বংস ও প্রাণহানির দাবি পাকিস্তান সেনাবাহিনীর

অন্বেষণ ডেস্ক : আফগানিস্তানের অভ্যন্তরে পরিচালিত এক বিশেষ সামরিক অভিযানে এখন পর্যন্ত অন্তত ২৭৪ জন তালেবান সেনা ও...

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি...