শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

প্রধান শিক্ষকের হাত-পা ভাঙার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বিশেষ সংবাদ

পিরোজপুর সদর উপজেলার জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্রের ওপর নৃশংস হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান সরদার কামরুজ্জামান চাঁনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় গুরুতর আহত বিপুল মিত্রের হাত ও পা ভেঙে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান শেষে বিপুল মিত্র নিজস্ব মোটরসাইকেলযোগে বিদ্যালয় থেকে পিরোজপুর শহরে ফেরার পথে পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝরঝরিয়াতলা এলাকায় গতিরোধ করা হয়। ৭-৮ জন যুবক ৩-৪টি মোটরসাইকেলে এসে প্রধান শিক্ষকের ওপর হামলা চালায়। তারা হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এতে তার দুই পা ও ডান হাত ভেঙে যায়।

স্থানীয়রা আহত প্রধান শিক্ষককে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। গুরুতর অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয়দের অভিযোগ, সরদার কামরুজ্জামান চাঁন ও জিয়া‌উল ইসলাম খান নির্দেশ দিয়ে ১০-১২ জন যুবক এ হামলা চালিয়েছে। এ ঘটনার পেছনে বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত বিরোধ ছিল বলে ধারণা করা হচ্ছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, “অভিযোগ প্রমাণিত হওয়ায় সরদার কামরুজ্জামান চাঁনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের ধরে অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরেছেন স্থানীয়...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী এস এম জিলানী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।...

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে ধানের শীষ প্রতীকে...

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি...

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে...