হবিগঞ্জে চোরাই মুঠোফোন উদ্ধার করতে গিয়ে হামলায় ৫ পুলিশ সদস্য আহত

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

হবিগঞ্জের নবীগঞ্জ থানার পুলিশ সদস্যরা চোরাই মুঠোফোন উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়ে পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (০৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শিবপাশা এলাকায় এই ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে একজনকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন, নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান (৩০), সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোশারফ হোসেন (২৯), কনস্টেবল মাইনুল ইসলাম (৩২), শাহ ইমরান (২৭) ও পল্টন চন্দ্র দাশ (২৫)। প্রথমে তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়; পরে কনস্টেবল শাহ ইমরানকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

পুলিশ জানায়, নোয়াপাড়া গ্রামের রুমন মিয়া (২৮) সম্পর্কে তথ্য আসে যে তিনি একটি চোরাই মুঠোফোন ব্যবহার করছেন। মুঠোফোনের মালিক থানায় সাধারণ ডায়রি (জিডি) করলে গতকাল রাতে এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল শিবপাশায় অভিযান চালিয়ে মুঠোফোনসহ রুমনকে আটক করে।

আটক রুমন উদ্ধার হওয়া মুঠোফোনটি তার বলে দাবি করলে ঘটনাস্থলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় রুমনের ভাই মামুন মিয়া ও কয়েকজন নারী ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, ঘটনার পর পরই পুলিশ মামুন মিয়া সহ চারজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের আদালতে গ্রেপ্তার দেখানোর প্রস্তুতি চলছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে চুরির ১৯ দিন পর গহনা ফেরত, স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে রহস্য

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা যমুনা পাড়ায় চুরি হয়ে যাওয়া আড়াই ভরি স্বর্ণ ও ৭ ভরি রুপার গহনার অধিকাংশ ১৯ দিন পর রহস্যজনকভাবে উদ্ধার হয়েছে।...

চরিত্র হনন স্বাধীনতা নয়, অপরাধ: আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বর্তমান সরকার মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী। তবে স্বাধীনতার নামে কারো ব্যক্তিগত চরিত্র...

বাংলার লোকজ সংস্কৃতি ও সুফি ঐতিহ্যের মেলবন্ধনে শেরপুরে শুরু হলো ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা

উত্তরবঙ্গের লোকসংস্কৃতির ইতিহাসে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী মেলা একটি অনন্য নাম। প্রতি বছরের মতো জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার বসেছে এই ঐতিহ্যবাহী মেলা।...

শেরপুরে চুরির ১৯ দিন পর গহনা ফেরত, স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে রহস্য

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা যমুনা পাড়ায় চুরি হয়ে যাওয়া আড়াই ভরি স্বর্ণ ও ৭ ভরি রুপার গহনার অধিকাংশ...

চরিত্র হনন স্বাধীনতা নয়, অপরাধ: আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বর্তমান সরকার মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী।...

বাংলার লোকজ সংস্কৃতি ও সুফি ঐতিহ্যের মেলবন্ধনে শেরপুরে শুরু হলো ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা

উত্তরবঙ্গের লোকসংস্কৃতির ইতিহাসে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী মেলা একটি অনন্য নাম। প্রতি বছরের মতো জ্যৈষ্ঠ মাসের...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা শোভনীয় নয়: আইনমন্ত্রী

চুয়াডাঙ্গায় আয়োজিত এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান মন্তব্য করেছেন, সম্প্রতি ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার সাথে...

শেরপুরে জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা উদ্ধার

বগুড়ার শেরপুরে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর...

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের...