ধুনটে ধর্ষণ মামলায় ওসিসহ দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বিশেষ সংবাদ

বগুড়ার ধুনটে বহুল আলোচিত স্কুলছাত্রী ধর্ষণ ও সেই দৃশ্য ফোনে ধারণ মামলায় প্রধান অভিযুক্ত মুরাদুজ্জামান মুকুল ও মামলার আলামত নষ্ট করার অভিযোগে সাবেক ওসি কৃপা সিন্ধু বালার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বুধবার (০৮ অক্টোবর) দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে দুইজনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন

মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া পিবিআই’র পুলিশ পরিদর্শক আনোয়ারুল ইসলাম মঙ্গলবার বিকেলে দেড় হাজার পাতার চার্জশিট আদালতে দাখিল করেন। বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর পিপি এডভোকেট মোজাম্মেল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

আদালত অভিযোগপত্র আমলে নিয়ে বুধবার গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক মো. জিয়া উদ্দিন মাহমুদ।

চার্জশিটভুক্ত প্রধান দুই আসামি হলেন, শৈলমারি গ্রামের মতিউর রহমানের ছেলে ও জালশুকা হাবিবর রহমান ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক মুরাদুজ্জামান ওরফে মুকুল (৪৮) এবং গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এ কর্মরত ধুনট থানার সাবেক ওসি কৃপা সিন্ধু বালা (৫১)।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১২ এপ্রিল ধুনট পৌর এলাকার একটি কলেজ শিক্ষক দম্পতির স্কুলপড়ুয়া মেয়েকে ধর্ষণ করে মুরাদুজ্জামান এবং সেই ঘটনা নিজের মুঠোফোনে ভিডিও ধারণ করেন। ভুক্তভোগীর মা ২০২২ সালের ১২ মে ধুনট থানায় মামলা করেন। মামলাটি তৎকালীন ওসি কৃপা সিন্ধু বালা তদন্তভার গ্রহণ করেন; গ্রেফতারকালে জব্দকৃত ফোনে ধর্ষণের ভিডিও পাওয়া যায় বলে উল্লেখ আছে।

তবে অভিযোগ উঠেছে, মামলার তদন্তকালে কৃপা সিন্ধু বালা আসামির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে জব্দকৃত মুঠোফোন থেকে ধর্ষণের ভিডিওসহ কিছু আলামত নষ্ট করেছেন, এই অভিযোগের প্রেক্ষিতে বাদি পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে কৃপা সিন্ধু বালাকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে মামলাটি জেলা পুলিশের গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পরে মামলায় সম্পূরক চার্জশিট দাখিল করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, প্রাথমিক সাক্ষ্য ও প্রমাণে ধর্ষণ ঘটনার মূল আসামি হিসেবে মুরাদুজ্জামানকে চার্জশিটভুক্ত করা হয়েছে এবং মামলার আলামত নষ্ট করার অভিযোগ প্রমাণিত হওয়ায় কৃপা সিন্ধু বালার বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...