ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

বিশেষ সংবাদ

কুড়িগ্রামের উলিপুরে এক আবাসিক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে স্থানীয়রা আটক করে গণপিটুনি দিয়েছেন।

রোববার (১২ অক্টোবর) দিবাগত রাতে চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মধ্য প্রামাণিকপাড়ার একটি মক্তবে ঘটনাটি ঘটেছে।

আটক ওই শিক্ষকের নাম হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম। তিনি উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের আদর্শবাজার (সরাইপাড়া) এলাকার বাসিন্দা ও বিবি মরিয়ম রিয়াজুল জান্নাহ হাফেজিয়া আবাসিক মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান।

স্থানীয়রা জানান, রিয়াজুল ইসলাম তার স্ত্রীসহ ওই মাদ্রাসায় থাকতেন। এক সপ্তাহ আগে তার স্ত্রী বাবার বাড়িতে গেলে, সেই সুযোগে তিনি আবাসিকে থাকা এক ছাত্রীকে রাতে নিজ ঘরে ডেকে নেন। পরে ওই শিক্ষার্থীকে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। ওই সময় ছাত্রী বাধা দিলে শিক্ষক তাকে বেধড়ক মারধর করেন। পরে ভুক্তভোগী ছাত্রী অসুস্থ হয়ে পড়েন এবং বাড়িতে গিয়ে ঘটনাটি তার পরিবারকে জানান

পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন রোববার রাতে ওই শিক্ষককে আটক করে মধ্য প্রামাণিকপাড়ার একটি মক্তবে নিয়ে যান এবং মারধর করেন। এ সময় রিয়াজুল ইসলাম ধর্ষণচেষ্টার বিষয়টি স্বীকার করেন বলে স্থানীয়রা জানান। তার সেই স্বীকারোক্তির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “বিষয়টি আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজায় মানুষের ঢল

বগুড়ার শেরপুর পৌর শহরের শিশু পার্কে সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষকে ঘিরে সোমবার (১৩ এপ্রিল)...

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

পয়লা বৈশাখ ঘিরে পান্তা-ইলিশের চাহিদা বাড়লেও খুলনার বাজারে ইলিশের দাম পৌঁছেছে অস্বাভাবিক উচ্চতায়। সরবরাহ কম থাকায় বড় সাইজের ইলিশ প্রতি কেজি ৪ হাজার টাকা...

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড...

শেরপুরে শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজায় মানুষের ঢল

বগুড়ার শেরপুর পৌর শহরের শিশু পার্কে সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। চৈত্র সংক্রান্তি ও...

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

পয়লা বৈশাখ ঘিরে পান্তা-ইলিশের চাহিদা বাড়লেও খুলনার বাজারে ইলিশের দাম পৌঁছেছে অস্বাভাবিক উচ্চতায়। সরবরাহ কম থাকায় বড় সাইজের...

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই...

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, চার আসামির ৪ দিনের রিমান্ড

ঢাকার শ্যামলীতে অবস্থিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাতজনের মধ্যে চার আসামির চার দিনের...

শেরপুরে চেয়ারম্যান-মেম্বার দ্বন্দ্বে শীত শেষেও গরিবের কম্বল গুদামে

শীত পেরিয়ে গ্রীষ্মের আগমন ঘটলেও বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর...

জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী...