পদত্যাগের গুঞ্জন ভিত্তিহীন, এনসিপির সঙ্গেই আছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, পদত্যাগ সংক্রান্ত খবর গুজব, তিনি এনসিপির সঙ্গে রয়েছেন এবং সরকার গঠন পর্যন্ত দলটির সঙ্গেই থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে মাগুরায় স্মরণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন

শুক্রবার বিকালে জুলাই শহীদদের স্মরণ অনুষ্ঠানে অংশ নেয়ার পর মাগুরায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগের গুঞ্জনকে ভিত্তিহীন হিসেবে উড়িয়ে দেন। তিনি বলেন, “পদত্যাগের বিষয়টি গুজব। আমি এনসিপির সঙ্গেই আছি। সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকব।”

পাটওয়ারী জানান, রাতের মধ্যে একটি গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এসব গুজব মূলত ভুলভাবে ছড়ায়। তিনি বলেন, অনেকে ‘অনুসন্ধানী সাংবাদিকতা’ বলে ভুল জায়গায় মিসাইল ছুঁড়ে দেন, এর ফলে অপসাংবাদিকতা বাড়ে। সত্যিকার অর্থে অনুসন্ধানী সাংবাদিকতা প্রয়োজন যেখানে দুর্নীতি, প্রশাসনিক ব্যত্যয় ও সংস্কারের বাস্তব অবস্থা সম্পর্কে অনুসন্ধান করা হবে। তিনি বিশেষ করে সচিবালয়, আমলাতন্ত্র, মিলিটারি ও পুলিশের সংস্কার ও সংশ্লিষ্ট রিপোর্টগুলোর অনুসরণীয় দিকগুলোকে খতিয়ে দেখবার ওপর জোর দেন।

পাটওয়ারী আরও বলেন, একটি ব্যবসায়িক গোষ্ঠীর কিছু প্রকাশনা ও চ্যানেলে যারা সুস্থ সাংবাদিকতা করতে চান, তারা অপসাংবাদিকতার শিকার হচ্ছেন। তিনি সুস্থ ধারার রাজনীতি চর্চার আহ্বানও জানান।

প্রসঙ্গত, গত রাতে কয়েকটি সংবাদমাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছিল; পরে এনসিপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টিকে গুজব উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

অন্বেষণ ডেস্ক : আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো দেশে সম্পদ কর চালু করার বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার। আজ বৃহস্পতিবার, ১৪ মে...

দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৯

অন্বেষণ ডেস্ক : দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে প্রায়...

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের...

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

অন্বেষণ ডেস্ক : আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো দেশে সম্পদ কর চালু করার বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে...

দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৯

অন্বেষণ ডেস্ক : দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে...

প্রতি দুই মাস পর পর গণশুনানির ঘোষণা দিলেন এমপি সিরাজ

নিজস্ব প্রতিবেদক : বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের নাগরিকদের অভাব-অভিযোগ ও দুর্ভোগের কথা সরাসরি শুনতে গণশুনানির আয়োজন করেছেন সংসদ সদস্য...

শেরপুরে মাদকের আখড়া উচ্ছেদের দাবি এলাকাবাসীর

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের বোংগা পশ্চিমপাড়া তিনমাথা এলাকায়...

শেরপুরে ১০ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলার...