বগুড়ায় মুগডালে ক্ষতিকর রঙের ব্যবহার, চার ব্যবসা প্রতিষ্ঠানে লাখ টাকার জরিমানা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য মুগডালে ক্ষতিকর রঙের উপস্থিতি পাওয়ায় বগুড়ায় চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

রবিবার (০২ নভেম্বর) বিকেলে শহরের ডালপট্টি এলাকায় যৌথভাবে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়। অভিযানে বিভিন্ন দোকানের মুগডাল নমুনা পরীক্ষা করে চারটি দোকানে ক্ষতিকর রঙের উপস্থিতি ধরা পড়ে।

দোকানিরা জানান, এসব ডাল তারা রাজশাহীর বানেশ্বর এলাকা থেকে পাইকারি ক্রয় করেছেন। তারা বলেন, “আমরা পাইকারদের কাছ থেকে যেভাবে ডাল পাই, সেভাবেই বিক্রি করি। যদি রং মেশানো হয়, সেটি আমদানিকারক পর্যায়ে হয়ে থাকতে পারে।”

অভিযানের নেতৃত্বে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে, এর মধ্যে দুটি দোকানে ৩০ হাজার করে এবং আরও দুটি দোকানে ২০ হাজার করে মোট এক লাখ টাকা আদায় করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং রঙমিশ্রিত ডালের বস্তাগুলো অবিলম্বে দোকান থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।

অভিযান চলাকালেই ব্যবসায়ী প্রতিনিধিরা ক্ষতিকর ডালগুলো একত্রিত করে সংশ্লিষ্ট আমদানিকারকের কাছে ফেরত পাঠানোর ব্যবস্থা নেন।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, “অভিযানে মুগডালে যে রঙের উপস্থিতি ধরা পড়েছে তা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। খাদ্যে এমন ভেজাল বা রঙ ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানে জেলা পুলিশের সদস্যরা এবং ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ও পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের অকাল মৃত্যুতে...

জনপ্রিয়

অপরাধ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে হয়রানি না করার নির্দেশ

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নির্দিষ্ট কোনো মামলায় আসামি না করে গ্রেফতার দেখানো বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।রোববার (১৭...

ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

হামের টিকাদান কর্মসূচি বন্ধের সিদ্ধান্তকে ঘিরে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা...

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসিকে কারাগারে পাঠানোর নির্দেশ

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে কারাগারে...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে হয়রানি না করার নির্দেশ

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নির্দিষ্ট কোনো মামলায় আসামি না করে গ্রেফতার দেখানো বা হয়রানি...

ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

হামের টিকাদান কর্মসূচি বন্ধের সিদ্ধান্তকে ঘিরে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা...

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসিকে কারাগারে পাঠানোর নির্দেশ

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক...

ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।...

মোটরসাইকেল চালকদের ওপর কর আরোপ জনস্বার্থবিরোধী: জামায়াত আমির

মোটরসাইকেল মালিক ও চালকদের ওপর কর আরোপকে জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত...