শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

নওগাঁয় প্রি-পেইড মিটার নিয়ে উত্তেজনা, নেসকো অফিস ঘেরাও

বিশেষ সংবাদ

গণশুনানি ছাড়াই প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিবাদে নওগাঁয় নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (নেসকো) লিমিটেডের অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।

রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নওগাঁ শহরের কাঁঠালতলী মোড় সংলগ্ন নেসকো কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক বিদ্যুৎ গ্রাহক ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

নওগাঁ বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির অভিযোগ, গত ২৯ জানুয়ারি নেসকো কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছিল, তারা গণশুনানি ছাড়া প্রি-পেইড স্মার্ট মিটার স্থাপন করবে না। কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে গত এক সপ্তাহ ধরে ৩০টি টিমের মাধ্যমে নওগাঁ শহরে বাড়ি বাড়ি গোপনে মিটার স্থাপন করা হচ্ছে।

নেসকোর এই ‘চোরের মতো’ মিটার স্থাপনের প্রতিবাদে গত এক সপ্তাহ ধরে কমিটি বিভিন্ন পয়েন্টে প্রচারণা চালিয়ে আসছিল। এর ফলশ্রুতিতে নওগাঁর সাধারণ ও খেটে খাওয়া মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

আন্দোলন কমিটির পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ সকালে তাজের মোড়ে বিভিন্ন পেশাজীবীর মানুষ সমবেত হন এবং সেখান থেকে নেসকো অফিস অভিমুখে মিছিল করেন।

নেসকো অফিসের সামনে পৌঁছানোর আগে থেকেই বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, যার মধ্যে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন, মোতায়েন করা হয়। আন্দোলনকারীরা অফিসের ভেতরে প্রবেশ করতে না পারায় বাইরেই বিক্ষোভ সভা করেন।

পরে, বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নেসকো পিএলসির প্রকল্প পরিচালকের সাথে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক করেন। তবে, জানা গেছে যে এই বৈঠকে কোনো ফলপ্রসূ আলোচনা হয়নি। প্রতিনিধি দলের অভিযোগ, নেসকো কর্তৃপক্ষ গণশুনানি না করার বিষয়ে ‘তালবাহানা’ করছে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নওগাঁ জেলার সমন্বয়ক কমরেড জয়নাল আবেদীন মুকুল, বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব আলীমুর রেজা রানা, আহ্বায়ক মাসুদুল আলম সাজু, এনসিপির সমন্বয়ক সোহাগ মাহবুব হাসান, রানা জোয়ার্দার, সাংবাদিক সাইফুল ওয়াদুদ, ফরিদ হোসেন, ছাত্রফ্রন্ট নেতা মিজানুর রহমান প্রমুখ।

বৈঠকে উপস্থিত ছিলেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্মকর্তা মো. জাকির হোসেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের ধরে অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরেছেন স্থানীয়...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী এস এম জিলানী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।...

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে ধানের শীষ প্রতীকে...

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি...

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে...