পরশুরামে তদন্ত করতে গিয়ে হামলার শিকার তিন পুলিশ সদস্য

বিশেষ সংবাদ

ফেনীর পরশুরামে অভিযোগের তদন্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক উপপরিদর্শকসহ তিন পুলিশ সদস্য। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে পরশুরাম পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়ার গুনাগাজী মজুমদার বাড়িতে এই ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন পরশুরাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মুন্না দে, কনস্টেবল নাজমুল ইসলাম এবং কনস্টেবল রুহুল আমিন।

পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ কোলাপাড়া গুনাগাজী মজুমদার বাড়ির নাসির উদ্দিনের স্ত্রী শেফালি আক্তার পারিবারিক বিরোধ ও মারধরের অভিযোগ তুলে থানায় মামলা করেন। অভিযোগের লক্ষ্য ছিলেন বনবিভাগের উপজেলা রেঞ্জ অফিসে কর্মরত ফারুক মিয়া, তার ছেলে যুবদল নেতা রাজিব মজুমদার এবং পৌর ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্যসচিব এমাম হোসেন ফয়সাল।

আজ সকাল ১০টার দিকে থনা পুলিশের এসআই মুন্নার নেতৃত্বে অভিযোগের তদন্ত করতে একটি টিম সেখানে পৌঁছায়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফারুক ও তার পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তারা পুলিশের ওপর লাঠি ও ছুরি নিয়ে আক্রমণ চালান। এই ঘটনায় কনস্টেবল নাজমুল ইসলাম পিঠে ছুরিকাঘাতসহ আহত হন, আর পুলিশের পোশাক ছিঁড়ে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

হামলার খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে আহত সদস্যদের উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান

আহত এসআই মুন্না দে বলেন, “থানায় করা অভিযোগের তদন্তে গেলে বিনা উসকানিতে আমাদের ওপর হামলা করা হয়েছে। হামলায় জড়িত ফয়সাল ও রাজিবের বিরুদ্ধে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে।”

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, “পুলিশের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩০...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির। তিনি বলেন,...

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য...

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে...

হামের প্রাদুর্ভাব ঠেকাতে শিগগিরই টিকা সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে...

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...