ফেনীর ৩ উপজেলায় শতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দি লক্ষাধিক মানুষ

বিশেষ সংবাদ

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ৩ উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে ফুলগাজী ও পরশুরামের প্রতিটি গ্রামসহ ছাগলনাইয়ার নিম্নাঞ্চলের লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে। কহুয়া, মহুরী ও সিলোনিয়া নদীর পুরনো ১২টি ভাঙ্গা স্থানসহ ২৭টি স্থান দিয়ে লোকালয়ে পানি ঢুকে গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি মুহূর্তে পানির পরিমান বেড়েই চলেছে। পানিবন্দি গ্রামের মানুষদের স্পিড বোর্ড বা নৌকা দিয়ে উদ্ধার করা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই।

- Advertisement -

আগস্ট এর ১৭ তারিখ থেকে অতিমাত্রায় বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মঙ্গলবার (২০ আগস্ট) ভোর রাতে কহুয়া ও মুহুরী নদীর ফুলগাজী ও পরশুরামের বাঁধের ভাঙা স্থান দিয়ে লোকলয়ে পানি প্রবেশ করছে। এতে মুহূর্তেই মানুষের ঘর-বাড়িতে পানি প্রবেশ করে। মঙ্গলবার দিবাগত রাত থেকে পানির চাপ বেড়ে যাওয়ায় ছাগলাইয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

ক্ষতিগ্রস্তরা জানিয়েছে, চলতি বছরের জুলাই মাসে একবার ও আগস্ট মাসে ২ বারসহ পরশুরাম ও ফুলগাজীতে ৩ বার বন্যা হয়েছে। এতে ওই এলাকায় বসবাসকারীরা মহাবিপদে পড়েছে।

- Advertisement -

বন্যার কারণে কৃষি ও মৎস্যখাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে রাস্তা-ঘাট বীজতলা ও সবজি বাগানগুলো। মাত্র ২ মাসের ব্যবধানে ৩ বার বন্যার পানি লোকালয়ে প্রবেশ করায় দিশেহারা হয়ে পরেছেন স্থানীরা বাসিন্দারা।

তারা জানান, গত ২ বারের চেয়ে এবারের বন্যা খুবই ভয়াবহ। মঙ্গলবার ভোর থেকে মানুষের বাড়ি-ঘরে পানি উঠা শুরু করেছে। অনেকে সকালে ঘুম থেকে উঠে দেখেন তাদের বাড়ি-ঘরে পানি ঢুকে গেছে।

- Advertisement -

রান্না ঘরে পানি ঢোকায় তারা চুলা জ্বালাতে পারছেন না। অনেকেই ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে খাটের উপরে খাট রেখে কোনো রকম জীবনযাপন করছেন। ২ উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে বলে জানা যায়।

ফেনীর ৩ উপজেলায় শতাধিক গ্রাম প্লাবিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূইয়া ও পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা জানিয়েছেন, নদীগুলোর মোট ২৭টি স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। এতে হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। শতাধিক গ্রাম প্লাবিত হয়ে গছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসির হোসেন এবং তার...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায়...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার...