বন্যায় ফেনীর দুই উপজেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় এবারের চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় মঙ্গলবারের (০২ জুলাই) পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।
ফেনীর জেলা প্রশাসক শাহীনা আক্তার জানিয়েছেন, স্থানীয় ২ উপজেলায় বন্যার অবনতির কারণে সেখানকার পরিস্থিতি বিবেচনা করে এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। আজ মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে পরীক্ষা হওয়ার কথা ছিলো।
তিনি আরও জানিয়েছেন, এই দুই উপজেলায় অসংখ্য মানুষ এই মুহূর্তে পানিবন্দী হয়ে পড়ার কারণে এখানে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই বন্যার পরিস্থিতি বিবেচনা করে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বন্যায় ফেনীর জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে আসা পানিতে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চারটি স্থান ভেঙে যওয়ায় জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম ইতোমধ্যে ডুবে গেছে।
এছাড়া সোমবার (০১ জুলাই) রাত ১১টা থেকে ফুলগাজী বাজারে পানি বাড়ায় ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ আছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঘরটাও গেল, খামারও গেল, নিঃস্ব হয়ে গেলাম: খামারি আলম

ফেনীর ৩ উপজেলায় শতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দি লক্ষাধিক মানুষ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

বন্যা ও দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

ধেয়ে আসছে পাহাড়ি ঢল, বন্যার ঝুঁকিতে শেরপুরসহ চার জেলা

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বানিয়ে দিচ্ছেন তাসরিফ খান

বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫২ জন

বাঁধ ছাড়ায় মানুষ মরে, এটি প্রাকৃতিক দুর্যোগ নয়: সমন্বয়ক হাসিবুল

চলমান বন্যায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ জনের, নিখোঁজ ২

