বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫২ জন

দেশের বিভিন্ন জেলায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫২ জনে দারিয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মৃতদের মধ্যে ৩৯ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ শিশু। বন্যায় গতকাল বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিলো ৩১।
বৃহস্পতিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম মো: আলী রেজা।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এখন পর্যন্ত দেশের ১১টি জেলার ৬৮টি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। জেলাগুলো হলো কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, হবিগঞ্জ ও সিলেট।
নিহত ব্যক্তিদের মধ্যে ফেনীতে ১৭ জন, কুমিল্লায় ১৪ জন, নোয়াখালীতে ৮ জন, চট্টগ্রামে ৬ জন, কক্সবাজারে ৩ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, খাগড়াছড়িতে ১ জন, মৌলভীবাজারে ১ জন ও লক্ষ্মীপুরে ১ জন। এ ছাড়া মৌলভীবাজারে ১ জন নিখোঁজ রয়েছেন।
আরো জানানো হয়, এখনো ১০ লক্ষ ৭২ হাজার ৫৭৯টি পরিবার পানিবন্দী হয়ে রয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৪ লক্ষ ৮০ হাজার ৪৬৩ জন। এখন পর্যন্ত বন্যার্তদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে ৩ হাজার ৪০৩টি। এগুলোতে ৫ লক্ষ ২ হাজার ৫০১ জনকে আশ্রয় দেয়া হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বন্যা ও দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
