বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার উদ্যোগ নিয়েছে সরকার। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র তুলে আনতে দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুত করা হচ্ছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর ক্ষতির ধরন অনুযায়ী কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
শনিবার (১১ জুলাই) সকালে কুমিল্লা টাউন হল মাঠে জেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন জেলার কৃষিজমি, ফসল ও কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রকৃত সংখ্যা এবং ক্ষতির পরিমাণ নির্ধারণে স্থানীয় প্রশাসনের মাধ্যমে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
তিনি বলেন, তালিকা প্রস্তুতের কাজ শেষ হলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াবে সরকার। প্রয়োজন অনুযায়ী তাদের বীজ, সার, কৃষি উপকরণসহ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হবে, যাতে তারা দ্রুত ঘুরে দাঁড়িয়ে আবারও কৃষি উৎপাদনে ফিরতে পারেন।
কৃষিমন্ত্রী আরও বলেন, কৃষকের উৎপাদন ধরে রাখা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।
এ সময় বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘদিনের অনিয়মের সংস্কৃতি অনেকের মধ্যে থাকলেও বর্তমান সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি প্রধানমন্ত্রী নিজেই নিয়মিত পর্যবেক্ষণ করছেন। তাই এ কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। এ কাজে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষকে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার আনিসুজ্জামানসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

