শেরপুরে আমনের পর আলুর চিন্তা, সার সংকটে কৃষকের নবান্ন ম্লান

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে এবার ধান কাটা ও নবান্ন উৎসবের চিরচেনা আমেজ উধাও। রোপা আমনের ব্যাপক ক্ষতির পর কৃষকদের দুশ্চিন্তা গ্রাস করেছে আলু চাষ ঘিরেও। সার সংকটের পূর্বাভাস এই উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে

চলতি মাসের শুরুতে ঘূর্ণিঝড় মোস্তার প্রভাবে টানা দুই দিনের ভারী বৃষ্টিতে আমন ধানের ফলনে ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এবং বাতাসে ধান গাছ নুইয়ে পড়ে পানির নিচে তলিয়ে যাওয়ায় ধানগাছে পচন ধরেছে এবং বেশিরভাগ ধান চিঁটা হয়ে গেছে।

গাড়িদহ ইউনিয়নের মাগুরগাড়ি এলাকার কৃষক হাফিজুর রহমান জানান, তিনি ৩৪ বিঘা জমিতে ধান চাষ করে ৮ বিঘা জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, পরে তা গরুর খাদ্য হিসেবে ব্যবহার করতে হয়েছে। অনেক কষ্টে কিছু ধান ঘরে তুললেও ফলন পেয়েছেন বিঘাপ্রতি মাত্র ৬ মণ।

শারীরিক প্রতিবন্ধী গোলাম নবী ২২ শতক বর্গা জমিতে চাষ করে পুরো জমির ধানই হারিয়েছেন। দেলোয়ার হোসেনের ৭ বিঘা জমির মধ্যে আড়াই বিঘা এবং আব্দুস সাত্তারের সাড়ে ৩ বিঘা জমির মধ্যে ৮ শতক জমির ধান নষ্ট হয়েছে।

আমন ধানে লোকসানের মুখে কৃষকেরা এবার আলু চাষ নিয়েও শঙ্কিত। সাধারণত আমন ধান কাটার পরপরই আলু চাষের জন্য জমি প্রস্তুত করা হয়। কিন্তু এবার আমনের জমিতে এখনো পানি জমে থাকায় জমিগুলো আলু চাষের উপযোগী করতে আরও অন্তত ১৫ দিন সময় লাগবে। এতে করে আলু চাষ এক মাস পিছিয়ে যাবে এবং অতিরিক্ত কুয়াশা, মাঘ মাসের প্রখর রোদসহ বিভিন্ন প্রাকৃতিক ঝুঁকির মুখে ফেলবে।

কৃষকেরা অভিযোগ করছেন, বর্তমানে সারের তীব্র সংকট দেখা দিয়েছে। ডিলার, সাব-ডিলার, খুচরা বিক্রেতার দোকানসহ কোথাও সার পাওয়া যাচ্ছে না। এমন অবস্থা চলতে থাকলে ভরা মৌসুমে সারের যোগান দেওয়া অসম্ভব হয়ে পড়বে, এতে আলু চাষে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বলে তাঁদের আশঙ্কা।

শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার জানান, এ বছর আমন মৌসুমে ২২ হাজার হেক্টর জমির লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে ২২ হাজার ৪৬০ হেক্টর। এরমধ্যে ২ হাজার ৫০ হেক্টর জমির ধান হেলে পড়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে এবারের আলু চাষ পিছিয়েছে। তবে সারের কোনো কমতি নেই বলে তিনি আশ্বাস দেন।

তিনি আরও জানান, কৃষকেরা টিএসপি সার কম পেলেও তাদের টিএসপির পরিবর্তে ডিএপি ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে এবং বাজারে ডিএপি সারের কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...