বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

বগুড়ায় পরিবারভিত্তিক মাদকচক্র পুলিশের জালে

বিশেষ সংবাদ

বগুড়ার শাজাহানপুরে স্ত্রী ও শ্যালিকাসহ ৬ মামলার আসামি মামুন মিয়া (৪৬) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার সুজাবাদ সড়কপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মামুন মিয়া (৪৬), তার স্ত্রী মঞ্জিলা খাতুন (৪০) ও শ্যালিকা মর্জিনা বেগম (৪০)। মামুন উপজেলার সুজাবাদ সড়কপাড়া এলাকার মৃত মোজাফফর প্রামাণিকের ছেলে।

পুলিশ জানায়, মামুন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদক আইনে অন্তত ৬টি মামলা রয়েছে। স্ত্রী মঞ্জিলার বিরুদ্ধেও রয়েছে দুইটি মামলা। শ্যালিকা মর্জিনা নিয়মিতভাবে এই চক্রে সহযোগিতা করতেন বলে জানা গেছে

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘মামুন ও তাঁর পরিবার পেশাদার মাদককারবারি। তাদের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

মাদকবিরোধী অভিযানে কারবারির কামড়ে এসআই আহত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চলাকালে এক মাদক কারবারির কামড়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রতন কৃষ্ণ হাওলাদার আহত হয়েছেন। এ সময় আট পিস ইয়াবাসহ সুজন...

৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

২০২৪ সালের ৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মামলায় হাজার হাজার মানুষকে আসামি করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)...

আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুর উপজেলা প্রশাসনের

বগুড়ার শেরপুর উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা...

মাদকবিরোধী অভিযানে কারবারির কামড়ে এসআই আহত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চলাকালে এক মাদক কারবারির কামড়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রতন কৃষ্ণ হাওলাদার আহত হয়েছেন।...

৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

২০২৪ সালের ৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মামলায় হাজার হাজার মানুষকে আসামি করা হয়েছে বলে মন্তব্য...

আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুর উপজেলা প্রশাসনের

বগুড়ার শেরপুর উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত...

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ আসনের এমপি নুরুল আমিন আহত

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। একই ঘটনায় তার গাড়িচালক মনিরও আহত...

শেরপুরে সনাতনীদের সভায় এমপি সিরাজ: মুক্তিযুদ্ধই মূল ভিত্তি

"সনাতনীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক, এটা যেমন আমি বিশ্বাস...

দীর্ঘ ১৯ মাস পর বগুড়ায় আ. লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দীর্ঘ প্রায় ১৯ মাস পর আওয়ামী...