শেরপুরে ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ, পর্নোগ্রাফি আইনে কিশোর-কিশোরী গ্রেপ্তার

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে এক ছাত্রীর গোপনে অশ্লীল ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে দুই কিশোর-কিশোরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজনই স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।

পুলিশ জানায়, শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাতে পৃথক অভিযানে নবম শ্রেণির এক ছাত্র (১৬) ও অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) গ্রেপ্তার করা হয়। শনিবার (১১ এপ্রিল) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আল আমিন জানান, শহরের একটি হাইস্কুলের নবম শ্রেণির এক ছাত্রী (১৫) শুক্রবার রাতে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলায় তিনজনকে আসামি করা হয়। পরে রাত পৌনে ১১টার দিকে শহরের মহিপুর বাজার এলাকা থেকে এক কিশোর এবং উত্তরসাহা পাড়া মহল্লা থেকে এক কিশোরীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৯ ডিসেম্বর প্রেমের সম্পর্কের সূত্রে ওই কিশোর ভুক্তভোগী কিশোরীকে শহরের একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে তার অজান্তেই অশ্লীল ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে ভিডিওটি অন্যদের কাছে পাঠানো হয়।

পরবর্তীতে ওই ভিডিও ব্যবহার করে ভুক্তভোগী কিশোরীকে ব্ল্যাকমেইল করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে টাকা না পাওয়ায় গত ২৭ মার্চ ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। এতে ভুক্তভোগী কিশোরীর সামাজিক ও ব্যক্তিগত মর্যাদাহানি ঘটে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, মামলার সব আসামিই শেরপুর পৌর শহরের বাসিন্দা। এজাহারভুক্ত অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। জব্দ করা মোবাইল ফোনগুলো পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার বিষয়ে গ্রেপ্তারকৃতরা কিছু তথ্য স্বীকার করেছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

কেল্লাপোশী মেলায় জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৫

বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অবৈধ জুয়ার আসর (স্থানীয়ভাবে ডাবু নামে পরিচিত) থেকে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার...

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত একনিজ ফিডস মিলে আল আমিন (৩৩) নামের এক যুবককে চোর সন্দেহে আটক করা হয়েছে। সোমবার...

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার পূর্বরাতে মামলা হলে ভোরেই অভিযান চালিয়ে...

কেল্লাপোশী মেলায় জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৫

বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অবৈধ জুয়ার আসর (স্থানীয়ভাবে ডাবু নামে পরিচিত) থেকে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার...

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত একনিজ ফিডস মিলে আল আমিন (৩৩) নামের এক যুবককে...

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার...

শেরপুরে সার্ভিস লেনের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের মাত্র ৩০ মিটার অংশে সার্ভিস লেন তৈরি না হওয়ায় এটি এখন...

৯৯.৫৮ শতাংশ পোশাক কারখানা ঈদ বোনাস দিয়েছে: বিজিএমইএ

দেশের প্রায় সব পোশাক কারখানাই ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের...

টিসিবির চাল ও ২৪টি স্মার্ট কার্ডসহ জামায়াত নেতা আটক

পটুয়াখালীর বাউফল উপজেলায় টিসিবির প্রায় ২৪০ কেজি চাল ও...