চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও ভয়াবহ কিছু ঘটে যেতে পারত।

শুক্রবার দুপুরে নিজের ফেসবুক স্ট্যাটাসে এ অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। সেখানে ফারিন লিখেছেন, কয়েকদিন আগে জামালপুর যাওয়ার পথে গভীর রাতে একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে গেলে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন।

তিনি বলেন, রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে তিনি ওয়াশরুমে প্রবেশ করেন। কয়েক মিনিট পর হঠাৎ অনুভব করেন, তার পেছনে কেউ রয়েছে। পরে তাকিয়ে দেখেন, ভেন্টিলেটরের ফাঁক দিয়ে দুটি হাত তার গলার কাছে পৌঁছে গেছে।

ফারিন লেখেন, সময়মতো চিৎকার না করলে তাকে হত্যা করে সবকিছু ছিনিয়ে নেওয়া কিংবা ধর্ষণের চেষ্টাও করা হতে পারত বলে মনে হয়েছে। ওই সময় তিনি দ্রুত ওয়াশরুম থেকে বেরিয়ে আসেন। চিৎকার শুনে তার গাড়িচালক ঘটনাস্থলে এগিয়ে গেলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।

পরে চালকের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, ওই ব্যক্তিকে ওয়াশরুমের পেছনের দিকে যেতে দেখা গিয়েছিল। তার হাতে ডিমের খোসা থাকায় বিষয়টি তখন সন্দেহজনক মনে হয়নি।

অভিনেত্রী আরও জানান, বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে তিনি প্রচণ্ড আতঙ্কিত ছিলেন। পরের দিন শুটিং ইউনিটের সদস্যদের কাছেও ঘটনাটি শেয়ার করেন তিনি।

স্ট্যাটাসে ফারিন লেখেন, জীবনে খুব কম ঘটনার মুখোমুখি হয়েছেন যেগুলো তাকে এতটা নাড়িয়ে দিয়েছে। তিনি মনে করেন, সেদিন আল্লাহ তাকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছেন। তবে সেই ঘটনার মানসিক চাপ এখনও তাকে তাড়িয়ে বেড়ায়।

নারীদের নিরাপত্তা নিয়েও হতাশা প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, বাইরে কাজ করা নারীরা প্রতিনিয়ত নানা ধরনের অনিরাপদ পরিস্থিতির মুখোমুখি হন। সমাজে এখনো অনেক ক্ষেত্রে নারীদের পোশাক দিয়ে বিচার করা হয় বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

যমুনায় নৌকাডুবির ঘটনায় নয়জন উদ্ধার হলেও নিখোঁজ এক নারী

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নৌকায় থাকা মাঝিসহ ১০ জনের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার...

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের কোনও আইনজীবী

শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি।শুক্রবার...

বগুড়া পুলিশ লাইন্স থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার পুলিশ লাইন্স থেকে আরিফুল ইসলাম (৪০) নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেতার শাখায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত...

যমুনায় নৌকাডুবির ঘটনায় নয়জন উদ্ধার হলেও নিখোঁজ এক নারী

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নৌকায় থাকা মাঝিসহ ১০...

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের কোনও আইনজীবী

শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না...

বগুড়া পুলিশ লাইন্স থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার পুলিশ লাইন্স থেকে আরিফুল ইসলাম (৪০) নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেতার...

বগুড়ার গাবতলীতে বাবার হাতেই প্রাণ গেল ৫ মাসের শিশুর

বগুড়ার গাবতলী উপজেলায় পাঁচ মাস বয়সী এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২১...

বগুড়ায় ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, প্রাণ গেল সুপারভাইজারের

বগুড়ার শিবগঞ্জে চলন্ত ট্রাককে অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনার শিকার...

শেরপুরে অসহায় কিশোরীর আশ্রয় মেলেনি থানায়

বগুড়ার শেরপুরে গভীর রাতে রাস্তা থেকে উদ্ধার হওয়া এক...