শেরপুরে জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা উদ্ধার

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মে) সকাল ১১টার দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের খিকিন্দা পূর্ব পাড়া গ্রাম থেকে সাপটি উদ্ধার করে স্বেচ্ছাসেবী সংগঠন পরিবেশ প্রতিরক্ষা সংস্থা। পরে সাপটিকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খিকিন্দা পূর্ব পাড়া গ্রামের এক কৃষকের মাছ ধরার জালে সাপটি আটকে পড়ে। ওই কৃষক জাল থেকে মাছ সংগ্রহ করতে গিয়ে বিষধর সাপটি দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ‘পরিবেশ প্রতিরক্ষা সংস্থা’কে খবর দেন। সংবাদ পেয়ে সংগঠনের সদস্য মো. জেমস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত দক্ষতার সাথে সাপটি উদ্ধার করেন

উদ্ধারকারী জেমস জানান, উদ্ধারকৃত সাপটি অত্যন্ত বিষধর পদ্ম গোখরা (Monocled Cobra), যার বৈজ্ঞানিক নাম Naja kaouthia। সাপটি লম্বায় ছিল প্রায় ৬ ফুট। এর গায়ে হলুদ, বাদামি ও ছাই রঙের ক্রসব্যান্ড দেখা যায় এবং ফণায় বিশেষ চিহ্ন রয়েছে। তিনি বলেন, “বন্যপ্রাণী রক্ষা করা আমাদের সবার সামাজিক ও নৈতিক দায়িত্ব। লোকালয়ে বন্যপ্রাণী চলে এলে সেটিকে না মেরে আমাদের মতো প্রশিক্ষিত উদ্ধারকর্মীদের খবর দেওয়া উচিত।”

সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, “জীববৈচিত্র্য রক্ষায় আমাদের স্বেচ্ছাসেবীরা সবসময় প্রস্তুত। যেকোনো বন্যপ্রাণী বিপদে পড়লে সেটিকে হত্যা না করার জন্য আমরা সাধারণ মানুষকে সচেতন করে আসছি।”

পরিবেশ প্রতিরক্ষা সংস্থার সভাপতি সোহাগ রায় সাগর বলেন, “সাপ প্রকৃতির ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কৃষিজমিতে ইঁদুরসহ ক্ষতিকর প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে এটি বড় ভূমিকা রাখে। কিন্তু ভয়ের কারণে অনেক সময় মানুষ সাপ দেখলেই মেরে ফেলে, যা পরিবেশের জন্য হুমকি। আমরা চাই মানুষ বন্যপ্রাণীর প্রতি আরও মানবিক হোক।”

সাপটি উদ্ধার ও অবমুক্ত করার এই সময়োচিত পদক্ষেপের প্রশংসা করেছেন স্থানীয় এলাকাবাসী। সচেতন মহলের মতে, বন্যপ্রাণী রক্ষায় এমন তৎপরতা স্থানীয় মানুষের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল লতিফ মারা গেছেন। সোমবার (২৫ মে) ভোররাতে সাতক্ষীরা সদর হাসপাতালে...

ছাত্রদলের মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলা...

নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য, চবিতে শিবিরকর্মীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এক শিবিরকর্মীর সঙ্গে সংগঠনের সকল পর্যায়ের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।...

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল লতিফ মারা গেছেন। সোমবার...

ছাত্রদলের মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। সোমবার (২৫...

নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য, চবিতে শিবিরকর্মীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এক শিবিরকর্মীর সঙ্গে সংগঠনের...

দাদির সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ ৩ বছরের শিশু

গাজীপুরের টঙ্গীতে দাদির সঙ্গে বাসা থেকে বের হওয়ার পর সানজিদা নামে তিন বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। পরে...

নিখোঁজের আড়ালে ছিল হত্যা, দুই বছর পর পুকুরে মিলল মা-ছেলের কঙ্কাল

নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজের ঘটনায় দুই বছর পর উঠে এসেছে...

পরকীয়ার জেরে আত্মহত্যার চেষ্টা, বগুড়ায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

বগুড়ায় পারিবারিক বিরোধের জেরে আত্মহত্যার চেষ্টার পর চিকিৎসাধীন অবস্থায়...