বগুড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়া শহরের কৈপাড়ার একটি ভাড়া ফ্ল্যাট থেকে আফিয়া আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ফ্ল্যাটের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, তিন মাস আগে প্রেমজনিত সম্পর্কে পরিবারের অমতে আফিয়া ও রিয়াজুল নাফিস (২২) বিবাহ করেছিলেন। বিয়ের পর তারা কৈপাড়ার একই বহুতল ভবনের নিচতলার ভাড়া ফ্ল্যাটে থাকতেন।

স্বজনদের অভিযোগ, নাফিসের পরিবারের পক্ষ থেকে আফিয়ার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা ও একটি মোটরসাইকেল যৌতুক হিসেবে দাবি করা হয় এবং এ নিয়ে বিবাদ চলছিল।

আফিয়া বৃহস্পতিবার নিজের গ্রামে গিয়েছিলেন এবং রোববার দুপুরে শহরে ফিরে আসেন। গতকাল সন্ধ্যার আগে তিনি কয়েকবার মুঠোফোনে বাবা-মাকে কল করে বলে, “আমাকে বাঁচাও।” পরে বাড়ির লোকজন গিয়ে ঘরে দেখতে পান, আফিয়ার দেহ জানালার গ্রিলের সঙ্গে ঝুলেছে।

এসময় নাফিস পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ও স্বজনেরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ মোতায়েন করা হয়। পরে রাত ১১টায় পুলিশ নাফিসকে থানায় নিয়ে যায়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসিরা জানান, “অভিযুক্ত নাফিসকে হেফাজতে নেওয়া হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের পর জানা যাবে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

কেল্লাপোশী মেলায় জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৫

বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অবৈধ জুয়ার আসর (স্থানীয়ভাবে ডাবু নামে পরিচিত) থেকে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার...

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত একনিজ ফিডস মিলে আল আমিন (৩৩) নামের এক যুবককে চোর সন্দেহে আটক করা হয়েছে। সোমবার...

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার পূর্বরাতে মামলা হলে ভোরেই অভিযান চালিয়ে...

কেল্লাপোশী মেলায় জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৫

বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অবৈধ জুয়ার আসর (স্থানীয়ভাবে ডাবু নামে পরিচিত) থেকে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার...

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত একনিজ ফিডস মিলে আল আমিন (৩৩) নামের এক যুবককে...

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার...

শেরপুরে সার্ভিস লেনের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের মাত্র ৩০ মিটার অংশে সার্ভিস লেন তৈরি না হওয়ায় এটি এখন...

৯৯.৫৮ শতাংশ পোশাক কারখানা ঈদ বোনাস দিয়েছে: বিজিএমইএ

দেশের প্রায় সব পোশাক কারখানাই ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের...

টিসিবির চাল ও ২৪টি স্মার্ট কার্ডসহ জামায়াত নেতা আটক

পটুয়াখালীর বাউফল উপজেলায় টিসিবির প্রায় ২৪০ কেজি চাল ও...