শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তফসিল ঘোষণা: সিইসি

বিশেষ সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চলমান মক ভোটিং পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই প্রত্যাশার কথা জানান

সিইসি বলেন, গণভোট ইস্যুতে প্রচারণা এখনও পুরোপুরি শুরু হয়নি। তবে সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে বড় আকারে প্রচারণা চালানোর পরিকল্পনা করছে। সেই অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিইসি বলেন, দেশের অবস্থা আগের তুলনায় এখন অনেকটাই উন্নতি করেছে। পুলিশের পাশাপাশি আনসার, বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনী সক্রিয়ভাবে মাঠে কাজ করছে। অতীতে বিচ্ছিন্নভাবে ছুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলেও সামগ্রিক পরিস্থিতি এখন ভালো এবং সামনে আরও উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মক ভোটিংয়ের উদ্দেশ্য সম্পর্কে নাসির উদ্দিন বলেন, গত ১৫ বছরে অনেক মানুষ ভোটদানের প্রক্রিয়া বাস্তবে দেখার সুযোগ পাননি। তাই ভোটারদের কাছে পুরো প্রক্রিয়াটি তুলে ধরতে এবং ব্যালট ব্যবহারে কত সময় লাগে তা বুঝতে ইসি এই আয়োজন করেছে। একইসঙ্গে ভোটকেন্দ্রের পরিবেশ কেমন হওয়া উচিত—তাও পর্যবেক্ষণ করা হচ্ছে।

পরিদর্শন শেষে সিইসি বলেন, ভোটের প্রস্তুতি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। তফসিল ঘোষণার আগে প্রয়োজনীয় বিষয়গুলো ইসি যাচাই করছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ে কাজ করছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : ফ্যামিলি কার্ড নিয়ে সাম্প্রতিক সময়ে একটি মহল ফেক নিউজ ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)...

নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী: কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে বদলি হয়ে যান

অন্বেষণ ডেস্ক : নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে কঠোর বার্তা প্রদান করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, জনগণকে কাঙ্ক্ষিত...

সীমান্তে উত্তেজনা: আফগান চৌকি ধ্বংস ও প্রাণহানির দাবি পাকিস্তান সেনাবাহিনীর

অন্বেষণ ডেস্ক : আফগানিস্তানের অভ্যন্তরে পরিচালিত এক বিশেষ সামরিক অভিযানে এখন পর্যন্ত অন্তত ২৭৪ জন তালেবান সেনা ও জঙ্গি নিহত হয়েছে বলে শুক্রবার দাবি...

ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : ফ্যামিলি কার্ড নিয়ে সাম্প্রতিক সময়ে একটি মহল ফেক নিউজ ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার গভীর...

নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী: কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে বদলি হয়ে যান

অন্বেষণ ডেস্ক : নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে কঠোর বার্তা প্রদান করেছেন।...

সীমান্তে উত্তেজনা: আফগান চৌকি ধ্বংস ও প্রাণহানির দাবি পাকিস্তান সেনাবাহিনীর

অন্বেষণ ডেস্ক : আফগানিস্তানের অভ্যন্তরে পরিচালিত এক বিশেষ সামরিক অভিযানে এখন পর্যন্ত অন্তত ২৭৪ জন তালেবান সেনা ও...

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি...