শেরপুরে এক বৃদ্ধার বাড়িতে ডাকাতির অভিযোগ

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের দলিল গ্রামে এক বৃদ্ধার বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে সংঘবদ্ধ ৫-৬ জনের একটি ডাকাত দল বাড়ির বাউন্ডারির তারকাঁটার বেড়া কেটে এবং জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে এই ডাকাতি সংঘটিত করে।

ডাকাতির শিকার বাড়িটির মালিক আহসানুল হক লিটন। তিনি কর্মসূত্রে ঢাকায় অবস্থান করায় তার বৃদ্ধা মা শেফালী খাতুন (৭৫) দীর্ঘদিন ধরে বাড়িতে একাই বসবাস করে আসছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এই বাড়িতে আগেও দেড় বছরের মধ্যে দুইবার ডাকাতির ঘটনা ঘটেছে

ডাকাত দল ঘরের ভেতরে ঢুকে বৃদ্ধার কানের অন্তত ৫ আনা ওজনের কানের দুল ভয় দেখিয়ে জোরপূর্বক খুলে নেয় এবং বাড়ির ভেতরে থাকা কিছু কাপড়-চোপড় লুট করে নিয়ে যায়। এতে তাদের ক্ষতি হয়েছে অন্তত ৭০ হাজার টাকা।

ডাকাতরা পালিয়ে যাওয়ার পর বৃদ্ধা মহিলা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে বাড়ির নিরাপত্তা ব্যবস্থার বেহাল অবস্থা দেখতে পান। তারা দেখতে পান, বাড়ির চারপাশের নিরাপদ তারকাঁটার বেষ্টনী কেটে ফেলা হয়েছে এবং বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করে ড্রিল মেশিনের মাধ্যমে জানালার গ্রিল কেটে ডাকাতরা ভেতরে প্রবেশ করেছে।

এ বিষয়ে ভুক্তভোগী বৃদ্ধার জামাতা রাজু আহম্মেদ বলেন, “এই বাড়িতে আগেও কয়েকবার ডাকাতি হয়েছে। কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা প্রশাসনের কাছে এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা জোরদারের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ইব্রাহীম আলী বলেন, ঘটনায় আজ বুধবার বিকালে তিনি সরেজমিনে পরিদর্শন করেছেন। ঘটনাটি চুরির মত ঘটনা। জড়িতদের সনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

এলপিজি গ্যাসের দাম ৩৮৭ টাকা বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ১,৭২৮ টাকা

ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম। এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম একলাফে ৩৮৭ টাকা বাড়িয়ে ১...

বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়ার সোনাতলা উপজেলায় লোহাগাড়া নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের...

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি একযুগ ধরে অচল

বগুড়ার শেরপুরে দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম। একসময়ের নাটক, গান, আবৃত্তি ও নৃত্যচর্চার প্রাণকেন্দ্রটি এখন কার্যত উপজেলা প্রশাসনের...

এলপিজি গ্যাসের দাম ৩৮৭ টাকা বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ১,৭২৮ টাকা

ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম। এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের...

বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়ার সোনাতলা উপজেলায় লোহাগাড়া নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল)...

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি একযুগ ধরে অচল

বগুড়ার শেরপুরে দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম। একসময়ের নাটক, গান, আবৃত্তি ও...

শেরপুরে ২৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বগুড়ার শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ মো. আকিজুল হাসান জীবন (৩২) নামে এক যুবককে...

পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা, সাবেক এমপি প্রার্থী আটক

জামালপুরে দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে এক পুলিশ সদস্যকে...

অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাতী: মিয়া গোলাম পরওয়ার

দেশের মহানগরগুলোতে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সম্ভাব্য...