শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

বগুড়া-৫ আসনে সিরাজ ও খোকার মনোনয়নপত্র উত্তোলন

বিশেষ সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনে নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এই আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে দুইজন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে ভোটের মাঠের সমীকরণ দৃশ্যমান হতে শুরু করেছে

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গোলাম মোহাম্মদ সিরাজের পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী আতিকুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেন। ছবি: সংগৃহীত।

শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত এ আসনে মোট দুইজন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তাঁরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এবং স্বতন্ত্র প্রার্থী ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গোলাম মোহাম্মদ সিরাজের পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী আতিকুর রহমান এবং বিকেল সোয়া ৩টার দিকে জানে আলম খোকার পক্ষে মো. আবদুন নুর মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বৃহস্পতিবার দুপুর সোয়া ৩টার দিকে জানে আলম খোকার পক্ষে মো. আবদুন নুর মনোনয়নপত্র সংগ্রহ করেন। ছবি : সংগৃহীত।

মনোনয়নপত্র সংগ্রহকারী দুই প্রার্থীরই রয়েছে এই জনপদে নির্বাচনের দীর্ঘ অভিজ্ঞতা ও ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে ভোটের লড়াইয়ের রেকর্ড।

পরিসংখ্যান অনুযায়ী, বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ এই জনপদের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ। তিনি এই বগুড়া-৫ আসন থেকে ইতিপূর্বে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিত্ব করেছেন। সংসদীয় রাজনীতিতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতার রেকর্ড রয়েছে।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহকারী জানে আলম খোকাও ভোটের মাঠে পরীক্ষিত মুখ। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হতে পারেননি। পরবর্তীতে ২০২১ সালে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শেরপুর পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। ওই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হলেও এখন পর্যন্ত দলে পুনর্বহাল হননি। তাই দলীয় পরিচয়ের বাইরে এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই ভোটের মাঠে লড়ছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন চারবারের সাবেক সংসদ সদস্য এবং অন্যজন বিপুল ভোটে নির্বাচিত সাবেক পৌর মেয়র, উভয়ের মনোনয়নপত্র সংগ্রহের ফলে আসন্ন নির্বাচনে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক আবহ তৈরির ইঙ্গিত মিলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আমীর এজাজ...

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে বার্তা দিয়েছেন, তার প্রেক্ষিতে কৃতজ্ঞতা...

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ফলাফল প্রভাবিত করার অভিযোগ তুলেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তার দাবি, পরিকল্পিতভাবে মিডিয়া, বিভিন্ন এজেন্সি...

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে ধানের শীষ প্রতীকে...

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ফলাফল প্রভাবিত করার অভিযোগ তুলেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।...

বগুড়া-৬ আসনে ধানের শীষে বড় জয়, বিপুল ভোটে নির্বাচিত তারেক রহমান

বগুড়া-৬ (সদর) আসনের নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২...

কুমিল্লা-৪ দেবিদ্বারে ভোট বর্জনের ঘোষণা জসিমের, কারচুপির অভিযোগ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট...

উৎসবমুখর পরিবেশে শেরপুরে ভোটগ্রহণ: দুপুর পর্যন্ত ৪৯ শতাংশ ভোট সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে...