বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ৪ জন পুলিশ হেফাজতে

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এর নিয়োগ পরীক্ষায় অভিনব কৌশলে জালিয়াতির চেষ্টা চালানোর অভিযোগে চারজনকে পুলিশ হেফাজতে নিয়েছে।

পরীক্ষা কে কেন্দ্র করে স্থানীয়ভাবে ক্ষোভের সৃষ্টিও হয় এবং এ ঘটনায় সন্দেহভাজন দুইজন পরিক্ষার্থী আটকসহ ৪ জনকে পুলিশে সোপর্দ করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ।

শনিবার (১ নভেম্বর) সকালে আরডিএ’র মহাপরিচালক ভবনে অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষা ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠান ও স্থানীয় সুত্রে জানা যায়, নিয়োগ পরীক্ষাটি দুটি পদে অনুষ্ঠিত হয় অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (৭টি পদ) এবং অফিস সহায়ক (১১টি পদ)।

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করেন ৫ হাজার ৮’শ ১৯ জন। লিখিত পরীক্ষায় অংশ নেন ৯’শ ৫৮ জন এবং ব্যবহারিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ৫৯ জন।

অপরদিকে, অফিস সহায়ক পদে আবেদন করেন ৫ হাজার ২৭০ জন, লিখিত পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৩২৯ জন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬৫ জন প্রার্থী।

সূত্রে জানা যায়, অফিস সহায়ক পদে মৌখিক পরীক্ষা চলাকালে সন্দেহজনক আচরণের কারণে শাপলা খাতুন ও জিহাদ আফ্রিদি নামের দুইজনকে আটক করে। এসময় শাপলা খাতুনের সহায়ক হিসেবে মাইদুল ইসলাম নামের একজনসহ তিনজনকে প্রশাসনিক ভবনে আটকে রাখে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

এ সময় মাইদুল ইসলাম নিজেকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে উপস্থিত জনদের কাছে নিজের পরিচয় দেন। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করে।

এছাড়াও নিয়োগ পরীক্ষায় আরেক সহায়ক ফারুক আহমেদ নামের এক ব্যক্তিকে স্থানীয়রা জালিয়াতির সাথে সম্পৃক্ততার সন্দেহে আটক করে রাখে। পরে পুলিশ খবর পেয়ে তাকেও উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “নিয়োগ পরীক্ষায় জালিয়াতির সন্দেহভাজন  মোট চারজন থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ার মহাপরিচালক ড. এ. কে. এম. অলি উল্যা সংবাদকর্মীকে বলেন, “পরীক্ষা চলাকালে ভুয়া প্রমাণিত হওয়ায় দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, এঘটনা নিয়ে রাত ১১টা অবধি কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে। আর অভিযোগ না পেলে থানা হেফাজতে রাখা ব্যক্তিদের নিজ  জিম্মায় ছেড়ে দেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে রাজশাহীর বাগমারায় এক কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে মুচলেকা...

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামরিক সহযোগিতা এবং...

লাশের ওপর দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব পারে না: আসিফ নজরুল

লালমনিরহাটের আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সাবেক অন্তর্বর্তী...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে রাজশাহীর বাগমারায় এক কনটেন্ট ক্রিয়েটরকে...

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে দুই দেশের...

লাশের ওপর দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব পারে না: আসিফ নজরুল

লালমনিরহাটের আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের...

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

অন্বেষণ ডেস্ক : আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো...

দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৯

অন্বেষণ ডেস্ক : দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে...