বগুড়ায় পাঁচ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার, মায়ের সঙ্গে কারাগারে ৪ বছরের শিশু

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

লালমনিরহাট থেকে বগুড়ায় গাঁজা সরবরাহ করতে এসে চার বছর বয়সী শিশুসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাদের কাছ থেকে শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা (‘বডি ফিটিংস’) পাঁচ কেজি গাঁজা জব্দ করা হয়েছে

গ্রেপ্তার হওয়া দুই নারী হলেন লালমনিরহাট সদর উপজেলার কর্ণপুর গ্রামের রিংকি বেগম (২৭) ও বিলকিস বেগম (৩৮)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডিএনসি সূত্রে জানা যায়, সোমবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের কামারগাড়ী রেলগেট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের একটি দল।

ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমান জানান, মাদককারবারীরা দুই নারীকে ১৪ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে লালমনিরহাট থেকে পাঁচ কেজি গাঁজা বগুড়ায় পৌঁছে দিতে বলেন। পরিকল্পনা অনুযায়ী সোমবার রাতে তাঁরা ট্রেনে বগুড়ায় আসেন।

তিনি আরও জানান, গাঁজা যাদের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, তাঁদের কাউকেই ওই দুই নারী চিনতেন না। এমনকি তাঁদের কাছে কোনো মোবাইল ফোনও ছিল না। নির্দেশনা অনুযায়ী রেল স্টেশন থেকে অটোরিকশায় করে তিনমাথা রেলগেট ফ্লাইওভারের নিচে অপেক্ষা করার কথা ছিল। সেখানে এসে বগুড়ার মাদককারবারীরা তাঁদের খুঁজে নিয়ে গাঁজা সংগ্রহ করার কথা ছিল।

ডিএনসি উপ-পরিচালক জানান, মোবাইল ফোন ট্র্যাকিং এড়াতে পাচারের সময় ফোন ব্যবহার না করাই ছিল চক্রটির কৌশল। তবে গোপন তথ্যের ভিত্তিতে ডিএনসি সদস্যরা সোমবার রাতে বগুড়া রেল স্টেশন ও আশপাশ এলাকায় সন্দেহজনক অটোরিকশা তল্লাশি শুরু করেন। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে তিনমাথার দিকে যাওয়ার সময় একটি অটোরিকশায় থাকা দুই নারীকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাঁদের শরীরে বাঁধা অবস্থায় রাখা পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি বলেন, আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের পরিবারের কেউ যোগাযোগ না করায় আদালতের নির্দেশে চার বছর বয়সী শিশুটিকে তার মা বিলকিস বেগমের সঙ্গে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

জনপ্রিয়

অপরাধ

মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয়: স্ক্যালোনি

বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরের প্রস্তুতিতে ব্যস্ত বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতোমধ্যে ৫৫ সদস্যের...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ায় পারিবারিক অশান্তি ও দাম্পত্য বিচ্ছেদের মানসিক চাপ সহ্য করতে না পেরে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।আত্মহত্যার আগে...

মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয়: স্ক্যালোনি

বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরের প্রস্তুতিতে ব্যস্ত...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার...

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ায় পারিবারিক অশান্তি ও দাম্পত্য বিচ্ছেদের মানসিক চাপ সহ্য করতে না পেরে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ী...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ...