ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

সরকার ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একই সঙ্গে বাজারে আতপ চালের চাহিদা বাড়ায় আরও আতপ চাল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন

অর্থ উপদেষ্টা জানান, আন্তর্জাতিক বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী হলেও এবারের আমদানি বাংলাদেশের জন্য তুলনামূলক স্বস্তিদায়ক। তিনি বলেন, চীন বিপুল পরিমাণ চাল কিনছে, যার বেশির ভাগই ভিয়েতনাম থেকে নেওয়া হচ্ছে। ফলে বৈশ্বিক বাজারে চালের দামে চাপ তৈরি হয়েছে। এরপরও বাংলাদেশ যে ৫০ হাজার টন চাল আমদানি করছে, তার দাম গতবারের তুলনায় কিছুটা কম পড়েছে।

চাল আমদানির পাশাপাশি সার আমদানির বিষয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, মরক্কো থেকে ৯০ হাজার মেট্রিক টন টিএসপি সার আনা হচ্ছে। এ ছাড়া আরও ৪০ হাজার মেট্রিক টন সার আমদানির প্রক্রিয়া চলছে। সারের দামও বর্তমানে সহনীয় পর্যায়ে পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

সভায় বিভিন্ন উন্নয়ন ও অবকাঠামো প্রকল্পের সিদ্ধান্তের কথাও তুলে ধরেন সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একটি ভবন নির্মাণে ১০৫ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকারের আওতায় চারটি সড়ক প্রকল্পের ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে।

বিদ্যুৎ খাত প্রসঙ্গে অর্থ উপদেষ্টা জানান, ময়মনসিংহ অঞ্চলে ১৯টি বিদ্যুৎ সাবস্টেশন বিতরণের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি আসন্ন রমজানকে সামনে রেখে খাদ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল আমদানির পরিকল্পনার কথাও জানান তিনি। বাজারে পর্যাপ্ত ভোজ্যতেল সরবরাহের অংশ হিসেবে উল্লেখযোগ্য পরিমাণ রাইস ব্র্যান অয়েল আমদানি করা হবে বলেও জানান তিনি।

এ ছাড়া আন্তর্জাতিক কূটনৈতিক অবকাঠামো প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশের দূতাবাসের জন্য একটি ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে অনুমতি বাতিল হতে পারে, এমন কঠোর সময়সীমার কথাও তিনি উল্লেখ করেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

জনপ্রিয়

অপরাধ

মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয়: স্ক্যালোনি

বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরের প্রস্তুতিতে ব্যস্ত বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতোমধ্যে ৫৫ সদস্যের...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ায় পারিবারিক অশান্তি ও দাম্পত্য বিচ্ছেদের মানসিক চাপ সহ্য করতে না পেরে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।আত্মহত্যার আগে...

মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয়: স্ক্যালোনি

বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরের প্রস্তুতিতে ব্যস্ত...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার...

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ায় পারিবারিক অশান্তি ও দাম্পত্য বিচ্ছেদের মানসিক চাপ সহ্য করতে না পেরে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ী...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ...