চট্টগ্রামে বসতঘরের আগুনে প্রাণ গেল দাদি-নাতনির, পুড়ল ছয় ঘর

বিশেষ সংবাদ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতঘরে আগুনে পুড়ে এক নারী ও তার নাতনির মৃত্যু হয়েছে। একই ঘটনায় ছয়টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া প্রজেক্ট গেটসংলগ্ন কাদেরীয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাদেরীয়া পাড়া গ্রামের রুহুল আমিনের স্ত্রী রুমি আক্তার (৫৫) এবং মো. সুমনের পাঁচ বছর বয়সী কন্যা জান্নাত আক্তার। তারা সম্পর্কে দাদি ও নাতনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি বসতঘরে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় একটি ঘরের ভেতরে আটকা পড়ে যান রুমি আক্তার ও তার নাতনি জান্নাত। আগুনে পুড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

অগ্নিকাণ্ডে মো. কায়েস আহম্মেদ, মনসুর, ময়নুল আহম্মদ, সংজি, এসকান্দার ও শিরিন আক্তারের মালিকানাধীন ছয়টি কাঁচা বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। উদ্ধার ও নিয়ন্ত্রণ কাজে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মন্নান।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে তাদের প্রায় অর্ধ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, পোমরা কাদেরীয়া পাড়া গ্রামে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। স্বাধীনতা দিবসে জিলাপির দাম নিয়ে করা...

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন দফায় দাম বাড়িয়ে ভরিতে মোট ৯ হাজার ৮৫৬ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।...

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এই চালান পৌঁছানোর মধ্য দিয়ে মার্চ মাসে ভারত...

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে।...

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন দফায় দাম বাড়িয়ে ভরিতে মোট ৯ হাজার ৮৫৬ টাকা...

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এই চালান...

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন–অফলাইন ক্লাসের চিন্তা: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় স্কুল পর্যায়ের ক্লাস পরিচালনায় বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছে সরকার। অনলাইন ও সশরীরে...

দুর্নীতির অভিযোগের মুখে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

দুর্নীতি, অসদাচরণ ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে পদত্যাগ...

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ...