শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদকসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দিবাগত রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. মাহফুজার রহমান (৪৮), উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রহমান নগর গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে। তিনি গাড়ীদহ ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। অপরজন মৃত্যুঞ্জয় কুমার সরকার (৪৭), চক খানপুর এলাকার (বর্তমান ঘোষপাড়া) মৃত শচীন্দ্র নাথ সরকারের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলে হামলা চালান এবং বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর করেন।

ওই ঘটনায় শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, মামলার তদন্তে আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। একটি মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে প্রায় ৪ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

বগুড়ার শেরপুরে খরিপ-১ মৌসুম উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ করা হয়েছে।বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টায়...

শেরপুরে পৌনে ২ কোটি টাকা ব্যয়ে দুই খালের পুনঃখনন শুরু

বগুড়ার শেরপুর উপজেলায় জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় পৃথক দুইটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।বুধবার (৮ এপ্রিল) বিকেলে...

বগুড়ায় ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ উদ্ধার, গ্রেফতার ১

বগুড়ায় প্রথমবারের মতো ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ বা আইস উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় ৩০ গ্রাম আইসসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা...

শেরপুরে প্রায় ৪ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

বগুড়ার শেরপুরে খরিপ-১ মৌসুম উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ...

শেরপুরে পৌনে ২ কোটি টাকা ব্যয়ে দুই খালের পুনঃখনন শুরু

বগুড়ার শেরপুর উপজেলায় জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় পৃথক দুইটি খালের পুনঃখনন কাজের...

বগুড়ায় ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ উদ্ধার, গ্রেফতার ১

বগুড়ায় প্রথমবারের মতো ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ বা আইস উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় ৩০...

মায়ের দোয়া পরিবহন শুনেছি, আজকে বাপের দোয়া কমিটিও দেখলাম: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে সংসদে সমালোচনা ও পাল্টা জবাবে উত্তপ্ত আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন,...

নিয়ম না মেনে তেল নেওয়ার চেষ্টা, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিয়ম...

বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে জাতীয় সংসদে সমালোচনামূলক মন্তব্য...