ভোটের মাঠে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ সংবাদ

আসন্ন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে গাজীপুরে এক অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়—সে লক্ষ্যেই এই বিশাল জনবল প্রস্তুত রাখা হয়েছে। দেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন

তিনি জানান, নির্বাচন সামনে রেখে গত বছরের আগস্ট মাস থেকেই আনসার ও ভিডিপি বাহিনী সুপরিকল্পিত ও সমন্বিত প্রস্তুতি গ্রহণ করে আসছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে প্রায় ৫৬ হাজার উপজেলা-থানা কোম্পানি আনসার, ২ লাখ ৫৫ হাজার ভিডিপি সদস্য এবং ৩ হাজারের বেশি আনসার ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সাড়ে চার লক্ষাধিক সদস্যকে এসটিডিএমএস সফটওয়্যারের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে।

নির্বাচনী দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের ওপর গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেকোনো ধরনের অনৈতিক ও পক্ষপাতমূলক কর্মকাণ্ড থেকে আনসার-ভিডিপি সদস্যদের সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে। তিনি স্পষ্ট করে জানান, দেশের ভবিষ্যৎ কল্যাণে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সবার পবিত্র দায়িত্ব, যা নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে।

দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। এটি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে দুর্বল করে এবং জনগণের আস্থা নষ্ট করে। কোনো সদস্য যদি ব্যক্তিস্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার অংশ হয়ে কাজ করে, তাহলে তা রাষ্ট্রের ভিত্তিকেই ক্ষতিগ্রস্ত করে।

অনুষ্ঠানে সেরা নৈপুণ্য ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে চারজন নবীন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যকে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত: সংসদে প্রধানমন্ত্রী

সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোর শূন্য পদের বিপরীতে...

বরিশালে ১০ ফুটের দুই গাঁজা গাছসহ কৃষক আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রায় ১০ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ এক কৃষককে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়...

তেল শেষ, মাঝপথে থেমে গেল দূরপাল্লার বাস, ভোগান্তিতে যাত্রীরা

সিলেট থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি দূরপাল্লার বাস জ্বালানি তেল শেষ হয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে মাঝপথে থেমে গেছে। এতে প্রায় ৩০ জন যাত্রী চরম ভোগান্তিতে...

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত: সংসদে প্রধানমন্ত্রী

সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও...

বরিশালে ১০ ফুটের দুই গাঁজা গাছসহ কৃষক আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রায় ১০ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ এক কৃষককে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে...

তেল শেষ, মাঝপথে থেমে গেল দূরপাল্লার বাস, ভোগান্তিতে যাত্রীরা

সিলেট থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি দূরপাল্লার বাস জ্বালানি তেল শেষ হয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে মাঝপথে থেমে গেছে। এতে...

শেরপুরে শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজায় মানুষের ঢল

বগুড়ার শেরপুর পৌর শহরের শিশু পার্কে সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। চৈত্র সংক্রান্তি ও...

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

পয়লা বৈশাখ ঘিরে পান্তা-ইলিশের চাহিদা বাড়লেও খুলনার বাজারে ইলিশের...

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায়...