ঢাবির মেধাবী শিক্ষার্থী অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ২০২১–২২ শিক্ষাবর্ষে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অনন্য গাঙ্গুলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। কোটচাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে পরিবারের সহায়তায় মরদেহ উদ্ধার করে।

পরিবারের সদস্যরা জানান, অনন্য দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার রাতে তিনি বাড়িতে ফিরে নিজের শোবার ঘরে চলে যান। সকালে খাবারের জন্য ডাকতে গিয়ে তার মা জানালা দিয়ে দেখতে পান, তিনি ফ্যানের সঙ্গে ঝুলছিলেন।

পরিবার ও স্থানীয়দের ধারণা, মানসিক যন্ত্রণার কারণেই তিনি আত্মহত্যা করতে পারেন। তবে বিষয়টি খতিয়ে দেখতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

শিক্ষাজীবনের শুরু থেকেই অনন্য ছিলেন অত্যন্ত মেধাবী। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পিএসসি, জেএসসি এবং এসএসসি পরীক্ষায় বৃত্তি অর্জন করেন তিনি। কলেজজীবনে মানসিক অসুস্থতার কারণে পড়ালেখায় কিছুটা ব্যাঘাত ঘটলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ঘ ইউনিটে প্রথম স্থান অর্জন করে সবার নজর কাড়েন।

কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত আলী খন্দকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে রাজশাহীর বাগমারায় এক কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে মুচলেকা...

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামরিক সহযোগিতা এবং...

লাশের ওপর দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব পারে না: আসিফ নজরুল

লালমনিরহাটের আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সাবেক অন্তর্বর্তী...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে রাজশাহীর বাগমারায় এক কনটেন্ট ক্রিয়েটরকে...

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে দুই দেশের...

লাশের ওপর দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব পারে না: আসিফ নজরুল

লালমনিরহাটের আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের...

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

অন্বেষণ ডেস্ক : আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো...

দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৯

অন্বেষণ ডেস্ক : দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে...