নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩ নম্বর সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে আক্তার হোসেনের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এতে তিন বছরের এক শিশু ও তার মা-সহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের জের ধরে শুক্রবার সকালে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে আক্তার হোসেনের বাড়িতে অতর্কিত চড়াও হয়। হামলাকারীরা কোনো কিছু বুঝে ওঠার আগেই বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তাদের নির্মমতা থেকে রেহাই পায়নি তিন বছরের এক নিষ্পাপ শিশুও। দুর্বৃত্তরা শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

হামলায় বাধা দিতে গেলে শিশুটির মা জেনিন জান্নাত ও পরিবারের সদস্য আনোয়ার হোসেনসহ আরও কয়েকজনকে রড, রামদা ও হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করা হয়। আহতদের চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। রক্তক্ষয়ী এই ঘটনায় পুরো পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

ভুক্তভোগী আক্তার হোসেন জানান, হামলার পরপরই স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠান। বর্তমানে আহতরা চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

এদিকে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় প্রশাসন। ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেন্টু কুমার বড়ুয়া জানান, হামলার বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই থানা পুলিশ ও নিকটস্থ সেনাক্যাম্পকে অবহিত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। ভুক্তভোগী পরিবারকে দ্রুত থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে দুই দফা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। তবে শুক্রবার দুপুর পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি।

পুলিশের এই কর্মকর্তা আরও উল্লেখ করেন যে, ভুক্তভোগী আক্তার হোসেন মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে পুলিশকে জানিয়েছেন। লিখিত অভিযোগ হাতে পেলেই জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।

সূত্র: ইত্তেফাক

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১৫ মে) বিকেল পাঁচটার...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝেই নিজের বাবার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন ভারতের উত্তর প্রদেশের এক তরুণী। অভিযোগ, গভীর...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝেই নিজের বাবার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন ভারতের...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর সাহিত্য চক্র -এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও...

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...