মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন বগুড়ার মীর শাহে আলম

বিশেষ সংবাদ

বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেন।

সাবেক ছাত্রনেতা মীর শাহে আলম বর্তমানে বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। মন্ত্রিত্বের খবর প্রকাশের পর থেকেই শিবগঞ্জসহ পুরো বগুড়া জেলায় আনন্দ ও উৎসাহের আবহ তৈরি হয়।

বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ-উন-নবী সালাম কালের কণ্ঠকে জানান, বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ সামনে দেশ আরও এগোবে এবং মানুষের জীবনমান উন্নত হবে। বগুড়া থেকে একজন প্রতিমন্ত্রী পাওয়া জেলাবাসীর জন্য গৌরবের বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান তাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, তা তার জন্য বড় সম্মান। এই আস্থার মর্যাদা রেখে তিনি নিজ এলাকা বগুড়াসহ সারা দেশের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান।

নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে বগুড়ার মানুষের প্রত্যাশা আরও বেড়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

অভিনন্দন জানিয়ে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

বাংলাদেশের সদ্যসমাপ্ত সংসদীয় নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমান–কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি তারেক...

তারেক রহমানকে অভিনন্দন জানালেন চীনের প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকায় চীনের দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে...

স্বরাষ্ট্রমন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির নেতা সালাহউদ্দিন আহমেদ। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পাঁচ দিনের মাথায়...

অভিনন্দন জানিয়ে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

বাংলাদেশের সদ্যসমাপ্ত সংসদীয় নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমান–কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী...

তারেক রহমানকে অভিনন্দন জানালেন চীনের প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকায়...

স্বরাষ্ট্রমন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির নেতা সালাহউদ্দিন আহমেদ। একক সংখ্যাগরিষ্ঠতা...

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত...

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন এনসিপির ছয় নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদে যাত্রা শুরু করলেন জাতীয় নাগরিক পার্টি...

মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন মীর শাহে আলম, শপথের প্রস্তুতি

বগুড়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম মন্ত্রিসভার...