ধর্ষণের অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তা কারাগারে

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

দিনাজপুরের হাকিমপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শফিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে হিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে হাকিমপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী হাকিমপুর উপজেলার বাসিন্দা। তিনি দুই সন্তানের জননী এবং পেশায় গরুর খামারি। অভিযোগ অনুযায়ী, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শফিউল ইসলাম।

এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগী নারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাকিমপুর থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে হিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে

পুলিশ আরও জানায়, অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে।

তবে অভিযুক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শফিউল ইসলামের দাবি, ওই নারীর সঙ্গে তার আগে বিয়ে হয়েছিল। তিনি জানান, বিয়ের পর তাদের সংসার ২৯ দিন স্থায়ী হয় এবং চলতি বছরের জানুয়ারিতে পারস্পরিক সমঝোতার মাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ওই নারীর সঙ্গে তার কোনো শারীরিক সম্পর্ক হয়নি বলেও দাবি করেন তিনি।

ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম. নিয়ামত উল্লাহ বলেন, অভিযোগের ভিত্তিতে হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

ড. ইউনূসের দেশত্যাগে নির্দেশনা দেওয়ার কী আছে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে করা রিট আবেদনের শুনানিতে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, “ড....

স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হবে: প্রতিমন্ত্রী

চলতি বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

নিখুঁত দল কখনো বিশ্বকাপ জেতে না, ব্রাজিলকে নিয়ে আনচেলত্তি

আগামী বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর সেই দল ঘোষণার পরই নিজের ভাবনা ও লক্ষ্য পরিষ্কার করে দিলেন ব্রাজিল কোচ...

ড. ইউনূসের দেশত্যাগে নির্দেশনা দেওয়ার কী আছে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে করা রিট আবেদনের শুনানিতে...

স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হবে: প্রতিমন্ত্রী

চলতি বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে সরকার...

নিখুঁত দল কখনো বিশ্বকাপ জেতে না, ব্রাজিলকে নিয়ে আনচেলত্তি

আগামী বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর সেই দল ঘোষণার পরই নিজের ভাবনা ও...

এলাকার সমস্যা সরাসরি জানাতে এমপি সিরাজের ওয়েবসাইট উদ্বোধন

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ সহজ করতে ‘জনসংযোগ ২৪/৭’ নামের...

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন বিএনপি নেতা স্বাধীন

নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন...

তফসিলি ব্যাংকের তুলনায় গ্রামীণ ব্যাংকের সুদ বেশি কেন: হাইকোর্টের প্রশ্ন

অন্বেষণ ডেস্ক : গ্রামীণ ব্যাংকের সুদের হার কমানোর বিষয়ে...