অভিনন্দন জানিয়ে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বাংলাদেশের সদ্যসমাপ্ত সংসদীয় নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমান–কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি তারেক রহমানকে সপরিবারে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পাঠানো অভিনন্দন বার্তায় নরেন্দ্র মোদি তারেক রহমানের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। তিনি বলেন, এই নির্বাচনী বিজয় বাংলাদেশের জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন, যা শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নেওয়ার আকাঙ্ক্ষাকে তুলে ধরে।

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশাবাদী। একই সঙ্গে তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে নরেন্দ্র মোদি বলেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে দুই দেশের বন্ধন অত্যন্ত গভীর। উন্নয়নের বিভিন্ন অগ্রাধিকার ক্ষেত্রেও উভয় দেশের মধ্যে স্পষ্ট মিল রয়েছে, যা ভবিষ্যৎ সহযোগিতার ভিত্তি হিসেবে কাজ করবে।

বার্তায় কানেকটিভিটি, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, জ্বালানি, স্বাস্থ্য এবং সাংস্কৃতিক বিনিময়সহ বহুমুখী খাতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। মোদি আরও বলেন, দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে ভারত ও বাংলাদেশ একে অপরের টেকসই উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তায় সহায়ক ভূমিকা রাখতে পারে।

অভিনন্দন বার্তায় ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার পরিবারকেও ভারত সফরের আমন্ত্রণ জানান। চিঠিতে তিনি উল্লেখ করেন, সুবিধাজনক সময়ে তারেক রহমান, ডা. জুবাইদা রহমান এবং জাইমা রহমান–কে ভারতে স্বাগত জানাতে ভারত সরকার আগ্রহী।

বার্তার শেষাংশে নরেন্দ্র মোদি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

ধারণার চেয়েও দ্রুত ছড়াচ্ছে ‘ইবোলা ভাইরাস’, ডব্লিউএইচওর গভীর উদ্বেগ

অন্বেষণ ডেস্ক : গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় (ডিআর কঙ্গো) নতুন করে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।...

যুদ্ধ পরিস্থিতির মাঝেই ইরানে গণবিয়ে, জীবন উৎসর্গের শপথ নিলেন শত শত যুগল

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে দেশের জন্য আত্মত্যাগের শপথ নিয়ে সোমবার রাতে তেহরানসহ পুরো ইরানে গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। চলমান যুদ্ধ...

অনুপস্থিতি মানেই নীরবতা নয়: দেশে ফেরা নিয়ে যা বললেন শেখ হাসিনা

অন্বেষণ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে ইমেইলে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন। মঙ্গলবার, ১৯...

ধারণার চেয়েও দ্রুত ছড়াচ্ছে ‘ইবোলা ভাইরাস’, ডব্লিউএইচওর গভীর উদ্বেগ

অন্বেষণ ডেস্ক : গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় (ডিআর কঙ্গো) নতুন করে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ...

যুদ্ধ পরিস্থিতির মাঝেই ইরানে গণবিয়ে, জীবন উৎসর্গের শপথ নিলেন শত শত যুগল

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে দেশের জন্য আত্মত্যাগের শপথ নিয়ে সোমবার রাতে তেহরানসহ পুরো...

অনুপস্থিতি মানেই নীরবতা নয়: দেশে ফেরা নিয়ে যা বললেন শেখ হাসিনা

অন্বেষণ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে ইমেইলে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি...

শেরপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু...

ড. ইউনূসের দেশত্যাগে নির্দেশনা দেওয়ার কী আছে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক উপদেষ্টাসহ...

স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হবে: প্রতিমন্ত্রী

চলতি বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে দেশে ধাপে...