তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

বিশেষ সংবাদ

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহামেদ মুইজ্জু। এ সময় ঢাকা ও মালের দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানের পর অনুষ্ঠিত বৈঠকে এই প্রত্যাশার কথা জানান মালদ্বীপের প্রেসিডেন্ট। বৈঠকে সদ্য অনুষ্ঠিত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন জানান তিনি।

সৌজন্য সাক্ষাতে ড. মোহামেদ মুইজ্জু বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের সহযোগিতা আরও বিস্তৃত করতে তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার আগ্রহের কথাও তুলে ধরেন

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য মালদ্বীপের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য, পরিবেশ, উচ্চশিক্ষা এবং দুই দেশের মধ্যে বিমান চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।

মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, এটি ড. মোহামেদ মুইজ্জুর বাংলাদেশে প্রথম সরকারি সফর। উল্লেখ্য, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় ১৯৭৮ সালের ২২ সেপ্টেম্বর।

এদিকে বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় মালদ্বীপের প্রেসিডেন্ট জানান, ঢাকায় এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান প্রত্যক্ষ করতে পেরে তিনি আনন্দিত। বৈঠককে ফলপ্রসূ উল্লেখ করে তিনি বলেন, নবগঠিত সরকারকে শুভেচ্ছা জানানো হয়েছে এবং ভবিষ্যতে দুই দেশের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদী।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

রাজশাহীতে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে দুই শিশুর মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিন...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক স্বচ্ছ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই...

রাতের মধ্যে ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়, বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

ঢাকাসহ দেশের ১৫ জেলার ওপর দিয়ে রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই...

রাজশাহীতে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে দুই শিশুর মৃত্যু হয়েছে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, দুই দেশের...

রাতের মধ্যে ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়, বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

ঢাকাসহ দেশের ১৫ জেলার ওপর দিয়ে রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে...

বগুড়ায় পারিবারিক বিরোধে মারামারির সময় ননদের ধাক্কায় ভাবীর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মারামারির সময় ননদের ধাক্কায় এক ভাবীর মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল)...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল...

বরগুনায় কুকুরের কামড়ে হাসপাতালে ২৫ জন, তিনজনের অবস্থা গুরুতর

বরগুনার পাথরঘাটায় একটি বেওয়ারিশ পাগল কুকুরের কামড়ে অন্তত ২৫...