জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ আর নেই

বিশেষ সংবাদ

পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশে জন্ম নেওয়া সালিম সামাদ ছিলেন অনুসন্ধানী সাংবাদিকতার একজন পরিচিত মুখ। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশে ও আন্তর্জাতিক পরিসরে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে রিপোর্টিং করে আলাদা পরিচিতি গড়ে তোলেন। তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একাধিক সম্মাননা।

কর্মজীবনে তিনি ইউএসএআইডি, ইউনিসেফ, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন এবং দুবাই কেয়ার্স-সহ একাধিক আন্তর্জাতিক সংস্থার গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন

দক্ষিণ এশিয়ায় অনুসন্ধানী সাংবাদিকতায় তার অভিজ্ঞতা ছিল ৩৫ বছরেরও বেশি। এই দীর্ঘ সময়ে তিনি সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতি, জোরপূর্বক অভিবাসন, ইসলামিক জিহাদ, সুশাসন, নির্বাচনী গণতন্ত্র এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে অসংখ্য প্রতিবেদন তৈরি করেন, যা পাঠক ও গবেষকদের মধ্যে বিশেষ গুরুত্ব পেয়েছে।

১৯৯১ সালে পরিবেশ ও উন্নয়নসংক্রান্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে ছোট শহরের সাংবাদিকদের সংবেদনশীল করে তুলতে কর্মশালা আয়োজনের মাধ্যমে পথপ্রদর্শকের ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাকে অশোকা ফেলোশিপ প্রদান করা হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে প্রায় ৪ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

বগুড়ার শেরপুরে খরিপ-১ মৌসুম উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ করা হয়েছে।বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টায়...

শেরপুরে পৌনে ২ কোটি টাকা ব্যয়ে দুই খালের পুনঃখনন শুরু

বগুড়ার শেরপুর উপজেলায় জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় পৃথক দুইটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।বুধবার (৮ এপ্রিল) বিকেলে...

বগুড়ায় ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ উদ্ধার, গ্রেফতার ১

বগুড়ায় প্রথমবারের মতো ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ বা আইস উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় ৩০ গ্রাম আইসসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা...

শেরপুরে প্রায় ৪ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

বগুড়ার শেরপুরে খরিপ-১ মৌসুম উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ...

শেরপুরে পৌনে ২ কোটি টাকা ব্যয়ে দুই খালের পুনঃখনন শুরু

বগুড়ার শেরপুর উপজেলায় জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় পৃথক দুইটি খালের পুনঃখনন কাজের...

বগুড়ায় ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ উদ্ধার, গ্রেফতার ১

বগুড়ায় প্রথমবারের মতো ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ বা আইস উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় ৩০...

মায়ের দোয়া পরিবহন শুনেছি, আজকে বাপের দোয়া কমিটিও দেখলাম: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে সংসদে সমালোচনা ও পাল্টা জবাবে উত্তপ্ত আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন,...

নিয়ম না মেনে তেল নেওয়ার চেষ্টা, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিয়ম...

বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে জাতীয় সংসদে সমালোচনামূলক মন্তব্য...