দুই দিন পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

সাপ্তাহিক ছুটি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টানা দুই দিন বন্ধ থাকার পর আবার সচল হয়েছে বেনাপোল স্থলবন্দর। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে এ বন্দর দিয়ে ভারত-এর সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।

ছুটির কারণে দুই দিন ধরে আমদানি-রফতানি ও পণ্য খালাস বন্ধ থাকায় বন্দরে পণ্যের চাপ বাড়ে এবং সরকারের উল্লেখযোগ্য রাজস্ব আদায়ও ব্যাহত হয়। তবে রোববার থেকে কার্যক্রম শুরু হওয়ায় ধীরে ধীরে সেই জট কমতে শুরু করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বেনাপোল বন্দরের আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, কার্যক্রম চালু হওয়ায় বন্দরে আবার কর্মচাঞ্চল্য ফিরেছে। ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ এজেন্ট, বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকরা পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, সাপ্তাহিক ছুটি ও ২১ ফেব্রুয়ারির সরকারি ছুটি শেষে আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম পুনরায় চালু হয়েছে। ব্যবসায়ীরা যেন দ্রুত পণ্য খালাস নিতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে

বন্দর সূত্রে জানা গেছে, বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৬০০ ট্রাক পণ্য আমদানি এবং প্রায় ২০০ ট্রাক পণ্য রফতানি হয়। পাশাপাশি দৈনিক প্রায় ৫০০ ট্রাক পণ্য খালাস করা হয়। আমদানি পণ্য থেকে প্রতিদিন গড়ে প্রায় ৩০ কোটি টাকার রাজস্ব আদায় হয়।

যদিও এ বন্দরে সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা বাণিজ্য সেবা চালুর কথা রয়েছে, বাস্তবে সরকারি ছুটি, সাপ্তাহিক বন্ধ ও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে মাঝেমধ্যে আমদানি-রফতানি ও পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকে।

বন্দরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৯টা থেকে কার্যক্রম শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত ভারত থেকে ৭২ ট্রাক পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে ২৭ ট্রাক পণ্য রফতানি হয়েছে।

আমদানি পণ্যের মধ্যে রয়েছে শিল্পকারখানার কাঁচামাল, তৈরি পোশাক ও গার্মেন্টস সামগ্রী, কেমিক্যাল, শিশু খাদ্য, বিভিন্ন ধরনের ফল, মাছ ও অক্সিজেন। অন্যদিকে রফতানি পণ্যের তালিকায় রয়েছে কেমিক্যাল, কাঁচা লোহা, মাছ, বসুন্ধরা টিস্যু এবং ওয়ালটনের বিভিন্ন পণ্য।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

মাদরাসায় যৌন নির্যাতন ঠেকাতে তদন্ত কমিশনের প্রস্তাব শায়েখ আহমাদুল্লাহর

দেশের আবাসিক মাদরাসাগুলোতে যৌন নিপীড়ন ও অনাচারের অভিযোগ ঠেকাতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী বক্তা শায়েখ আহমাদুল্লাহ। একই সঙ্গে অভিযোগ তদন্তে আলাদা কমিশন...

শেরপুরে কেল্লা পোশী মেলার আগাম বার্তা নিয়ে মাদার খেলা শুরু

বগুড়ার শেরপুরে ঐতিহাসিক কেল্লা পোশী মেলাকে সামনে রেখে গ্রামগঞ্জে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী ‘মাদার খেলা’। শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার পালাশন গ্রামে এই...

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্বোধন

দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি। শনিবার (২৩ মে) বিকেল ৪টায় শেরপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত একাডেমির...

মাদরাসায় যৌন নির্যাতন ঠেকাতে তদন্ত কমিশনের প্রস্তাব শায়েখ আহমাদুল্লাহর

দেশের আবাসিক মাদরাসাগুলোতে যৌন নিপীড়ন ও অনাচারের অভিযোগ ঠেকাতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী বক্তা শায়েখ আহমাদুল্লাহ।...

শেরপুরে কেল্লা পোশী মেলার আগাম বার্তা নিয়ে মাদার খেলা শুরু

বগুড়ার শেরপুরে ঐতিহাসিক কেল্লা পোশী মেলাকে সামনে রেখে গ্রামগঞ্জে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী ‘মাদার খেলা’। শনিবার (২৩...

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্বোধন

দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি। শনিবার (২৩ মে) বিকেল ৪টায়...

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে এবার এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে...

রামিসার ডিএনএ রিপোর্ট পেল পুলিশ, রোববারই আদালতে চার্জশিট জমার সম্ভাবনা

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মমভাবে গলা কেটে হত্যার ঘটনায়...

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বাজারে আবারও...