পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করেছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ জানান, রোববার সকালে উপাচার্য শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। যদিও এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে

এর আগে এক সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান উপাচার্য পদ ছাড়ার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। সে সময় তিনি বলেন, আপৎকালীন পরিস্থিতি ধীরে ধীরে দূর হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা এখন তুলনামূলকভাবে ভালো পর্যায়ে রয়েছে। এই বাস্তবতায় তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান। পাশাপাশি তিনি উল্লেখ করেন, রাজনৈতিক সরকার যেন তাদের পছন্দ অনুযায়ী প্রশাসন সাজাতে পারে—এই বিবেচনাতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখার বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন উপাচার্য। তিনি বলেন, হঠাৎ করে যেন কোনো শূন্যতা তৈরি না হয় এবং দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে সরকার ও সংশ্লিষ্টরা চাইলে তিনি কিছু সময় দায়িত্ব পালনে রাজি আছেন। একই সঙ্গে দ্রুত ডেপুটেশন থেকে অব্যাহতি দিয়ে নিজ বিভাগে শিক্ষকতার মূল কাজে ফেরার অনুমতি দেওয়ার অনুরোধ জানান তিনি। দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে সরকারের যেকোনো প্রয়োজনে সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি। আহত হয়েছেন আরও কয়েকজন।রোববার (২৪ মে)...

মাদরাসায় যৌন নির্যাতন ঠেকাতে তদন্ত কমিশনের প্রস্তাব শায়েখ আহমাদুল্লাহর

দেশের আবাসিক মাদরাসাগুলোতে যৌন নিপীড়ন ও অনাচারের অভিযোগ ঠেকাতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী বক্তা শায়েখ আহমাদুল্লাহ। একই সঙ্গে অভিযোগ তদন্তে আলাদা কমিশন...

শেরপুরে কেল্লা পোশী মেলার আগাম বার্তা নিয়ে মাদার খেলা শুরু

বগুড়ার শেরপুরে ঐতিহাসিক কেল্লা পোশী মেলাকে সামনে রেখে গ্রামগঞ্জে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী ‘মাদার খেলা’। শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার পালাশন গ্রামে এই...

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি।...

মাদরাসায় যৌন নির্যাতন ঠেকাতে তদন্ত কমিশনের প্রস্তাব শায়েখ আহমাদুল্লাহর

দেশের আবাসিক মাদরাসাগুলোতে যৌন নিপীড়ন ও অনাচারের অভিযোগ ঠেকাতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী বক্তা শায়েখ আহমাদুল্লাহ।...

শেরপুরে কেল্লা পোশী মেলার আগাম বার্তা নিয়ে মাদার খেলা শুরু

বগুড়ার শেরপুরে ঐতিহাসিক কেল্লা পোশী মেলাকে সামনে রেখে গ্রামগঞ্জে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী ‘মাদার খেলা’। শনিবার (২৩...

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্বোধন

দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি। শনিবার (২৩ মে) বিকেল ৪টায়...

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে...

রামিসার ডিএনএ রিপোর্ট পেল পুলিশ, রোববারই আদালতে চার্জশিট জমার সম্ভাবনা

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মমভাবে গলা কেটে হত্যার ঘটনায়...