‎বগুড়ায় ধানক্ষেত থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

‎বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার একটি ধানক্ষেত থেকে মোজাম উদ্দিন শাহ (৫৫) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জিয়ানগর ইউনিয়নের বড়িয়া এলাকার খড়ার ব্রিজের পশ্চিম পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

‎নিহত মোজাম উদ্দিন শাহ উপজেলার জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের মৃত মহির উদ্দিন শাহর ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল প্রায় ৭টার দিকে দুপচাঁচিয়া–আক্কেলপুর সড়কের পাশে ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার পর থেকে তার ব্যবহৃত ভ্যানটির কোনো খোঁজ পাওয়া যায়নি

‎পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ওসি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি চিত্রনায়িকা কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস শিরোনামের একটি বিশেষ ভিডিও ক্লিপ দারুণভাবে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই ফেসবুকের...

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরি, কোটি টাকার মালামাল লুট

রাজধানীর মিরপুর এলাকায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৬ মে) কাফরুল থানাধীন পূর্ব মনিপুরের ফ্ল্যাটের গ্রিল কেটে...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম মারা গেছেন

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম মারা গেছেন। বীর মুক্তিযোদ্ধা ও উত্তরবঙ্গের এই প্রবীণ আওয়ামী লীগ নেতা বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে রাজধানীর স্কয়ার...

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি চিত্রনায়িকা কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস শিরোনামের একটি বিশেষ ভিডিও ক্লিপ দারুণভাবে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই ফেসবুকের...

চামড়ার বাজারে অস্থিরতা: সিন্ডিকেটের কারসাজিতে ক্ষুব্ধ বিক্রেতারা

রাজধানীর সাইন্সল্যাব এলাকায় কোরবানির পশুর চামড়ার বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় চরম লোকসানের মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরের পর থেকেই সরবরাহ বেশি...

সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম মারা গেছেন

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম মারা গেছেন। বীর মুক্তিযোদ্ধা ও উত্তরবঙ্গের এই প্রবীণ আওয়ামী লীগ নেতা...

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি চিত্রনায়িকা কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস শিরোনামের একটি বিশেষ ভিডিও ক্লিপ দারুণভাবে ভাইরাল হয়েছে।...

চামড়ার বাজারে অস্থিরতা: সিন্ডিকেটের কারসাজিতে ক্ষুব্ধ বিক্রেতারা

রাজধানীর সাইন্সল্যাব এলাকায় কোরবানির পশুর চামড়ার বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় চরম লোকসানের মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২৮...

উৎসবমুখর পরিবেশে শেরপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় পৌর শহরের...

কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় একদিকে চলছে পশু...

ঈদুল আজহায় তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানালেন মোদি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের...