হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

বিশেষ সংবাদ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ুমিছিল করেছেন স্থানীয়রা। ভুয়া ধর্ষণের প্রসঙ্গ তোলা এবং একটি রাজনৈতিক দলকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার হরনী ইউনিয়ন ও পৌরসভা এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝাড়ু হাতে সড়কে নেমে বিক্ষোভ মিছিল করেন অংশগ্রহণকারীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সংসদে দেওয়া বক্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, দায়িত্বশীল অবস্থানে থেকে এ ধরনের মন্তব্য অনভিপ্রেত এবং দুঃখজনক।

বক্তারা দাবি করেন, সংসদে দেওয়া বক্তব্যের জন্য সংশ্লিষ্ট সংসদ সদস্যকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।

মিছিলে অংশ নিয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ বলেন, সংসদে দেওয়া বক্তব্যের জন্য আব্দুল হান্নান মাসউদকে হাতিয়াবাসীসহ পুরো জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

উপজেলা যুবদলের সদস্যসচিব ফাহিম উদ্দিন বলেন, বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ছোট করার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। এ ধরনের আচরণ বন্ধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করেন এবং বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিজন কান্তি সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হিন্দু, বৌদ্ধ,...

জব্দকৃত ঘোড়া বিক্রি করায় কালিয়াকৈর থানার ওসি প্রত্যাহার

গাজীপুরের কালিয়াকৈরে জব্দ করা ঘোড়া থানা হেফাজত থেকে গোপনে বিক্রির অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি ঘিরে সামাজিক...

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুণলেন ৭ মোটরসাইকেলচালক

রাজশাহীর গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়েছেন সাতজন মোটরসাইকেলচালক। বৈধ কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন অনুযায়ী তাদের এই...

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিজন কান্তি সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে...

জব্দকৃত ঘোড়া বিক্রি করায় কালিয়াকৈর থানার ওসি প্রত্যাহার

গাজীপুরের কালিয়াকৈরে জব্দ করা ঘোড়া থানা হেফাজত থেকে গোপনে বিক্রির অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে...

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুণলেন ৭ মোটরসাইকেলচালক

রাজশাহীর গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়েছেন সাতজন মোটরসাইকেলচালক। বৈধ কাগজপত্র না থাকায়...

বগুড়ায় তীব্র গরমে হিটস্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে বগুড়ার জনজীবন। এর মধ্যেই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের দিনেই ‘হিটস্ট্রোক’-এ এক রিকশাচালকের মৃত্যুর...

কৃষক গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট

নরসিংদীর রায়পুরা উপজেলায় হয়রানিমূলক মামলায় এক কৃষককে গ্রেপ্তারের অভিযোগ...

এলপিজি গ্যাসের দাম ৩৮৭ টাকা বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ১,৭২৮ টাকা

ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)...