শাপলা চত্বর হত্যা মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা গ্রেফতার

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৪ মে) প্রসিকিউশনের আবেদনের পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ৭ জুন তাদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে

এর আগে সকাল ৯টার পর প্রিজনভ্যানে করে তিনজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা আগে থেকেই অন্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। চলমান মামলায় গ্রেফতার দেখানোর জন্য গত ৭ মে তাদের হাজির করার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।

প্রসিকিউশন জানায়, ২০১৩ সালের ওই ঘটনার সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপু মনি। আর ওই সমাবেশকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রচার-প্রচারণার সঙ্গে যুক্ত ছিলেন সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা। এ ঘটনায় মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ৫৮ জনের মৃত্যুর তথ্য তদন্ত সংস্থা নিশ্চিত করেছে বলে জানানো হয়।

বর্তমানে এ মামলায় আরও ছয়জন কারাগারে রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল এবং শাহরিয়ার কবির।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় বহু প্রাণহানির অভিযোগ ওঠে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

জনপ্রিয়

অপরাধ

আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে ভোট-পরবর্তী সহিংসতা সংক্রান্ত একটি মামলার শুনানিতে অংশ নিয়েছেন।বৃহস্পতিবার (১৪...

৬ চীনা নাগরিকসহ অনলাইন জুয়া ও সাইবার প্রতারণা চক্রের ৯ সদস্য গ্রেফতার

রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা এবং অবৈধ ডিজিটাল লেনদেনের সঙ্গে জড়িত একটি চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা...

গাজীপুরে রেললাইনে দাঁড়িয়ে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

গাজীপুরে রেললাইনের পাশে ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে নগরের ধীরাশ্রম...

আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে ভোট-পরবর্তী সহিংসতা সংক্রান্ত...

৬ চীনা নাগরিকসহ অনলাইন জুয়া ও সাইবার প্রতারণা চক্রের ৯ সদস্য গ্রেফতার

রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা এবং অবৈধ ডিজিটাল লেনদেনের সঙ্গে জড়িত একটি...

গাজীপুরে রেললাইনে দাঁড়িয়ে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

গাজীপুরে রেললাইনের পাশে ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে)...

বগুড়াসহ ১০ অঞ্চলে কালবৈশাখীর আভাস

রাজধানী ঢাকাসহ দেশের ১০ অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে কালবৈশাখী ধরনের ঝড়ো আবহাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া...

পরিবেশের টেকসই উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান মাহদী আমিনের

অন্বেষণ ডেস্ক : পরিবেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক...