মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে রাজশাহীর বাগমারায় এক কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেয় পুলিশ।

বুধবার রাতে বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল কাদের ওরফে সজীব (৩১) সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সজীব’ নামেই পরিচিত। তার বাড়ি বাগমারা উপজেলায়।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে ‘ডিয়া ব্লগ’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে মির্জা ফখরুলকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

জানা গেছে, গত শুক্রবার নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নওগাঁ জেলা প্রশাসন ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত সেই অনুষ্ঠান ঘিরেই কয়েকজন কনটেন্ট নির্মাতা ব্যঙ্গধর্মী ভিডিও তৈরি করেন

ভিডিওতে দেখা যায়, কয়েকজন টিকটকার ব্যক্তিগত গাড়িতে পতিসরের পথে যাত্রাবিরতির সময় ভিডিও ধারণ করছেন। সেখানে বিএনপি মহাসচিবকে নিয়ে বিভিন্ন ট্রল ও ব্যঙ্গাত্মক মন্তব্য করা হয়। পরে ভিডিওটি ভাইরাল হলে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তারা সংশ্লিষ্টদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

পরিস্থিতি জটিল হয়ে উঠলে আব্দুল কাদের সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি ভিডিও প্রকাশ করে দুঃখ প্রকাশ করেন। ওই ভিডিওতে তিনি কান ধরে ক্ষমা চান এবং বলেন, সাধারণত তিনি হাস্যরসাত্মক ভিডিও তৈরি করেন। একই ধারাবাহিকতায় রবীন্দ্র মেলার অনুষ্ঠান নিয়েও ভিডিও করেছিলেন।

এর মধ্যেই বুধবার রাতে যুবদল, তাঁতী দল ও বিএনপির কয়েকজন নেতাকর্মী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন বলে জানা গেছে। তাদের অভিযোগ, একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে উদ্দেশ্য করে অসম্মানজনক বক্তব্য দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, থানায় নেওয়ার পর ওই কনটেন্ট ক্রিয়েটর ভুল স্বীকার করেন। কোনো লিখিত অভিযোগ না থাকায় এবং আমলযোগ্য অপরাধের বিষয় না থাকায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামরিক সহযোগিতা এবং...

লাশের ওপর দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব পারে না: আসিফ নজরুল

লালমনিরহাটের আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সাবেক অন্তর্বর্তী...

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে দুই দেশের...

লাশের ওপর দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব পারে না: আসিফ নজরুল

লালমনিরহাটের আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের...

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

অন্বেষণ ডেস্ক : আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো দেশে সম্পদ কর চালু করার বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে...

দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৯

অন্বেষণ ডেস্ক : দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে...

প্রতি দুই মাস পর পর গণশুনানির ঘোষণা দিলেন এমপি সিরাজ

নিজস্ব প্রতিবেদক : বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের নাগরিকদের অভাব-অভিযোগ ও...