বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

শেরপুরে সাউদিয়া ও শম্পা দধি ভান্ডারে ৪ লাখ টাকা জরিমানা

বিশেষ সংবাদ

শেরপুর উপজেলার স্বনামধন্য সাউদিয়া বেকারী ও দই মিষ্টি উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং শম্পা দধি ভান্ডার শো-রুমের চাকচিক্কের আড়ালে অপরিস্কার অবস্থায় কারখানা পরিচালনা, লেবেলবিহীন সেমাই, তৈল, ব্যানানা ফ্লেভার, মিষ্টি, গুড়, লবন মজুদ ও দই, মিষ্টি উৎপাদন সহ বিভিন্ন খাদ্য দ্রব্য উৎপাদন করে আসছিল।

বগুড়া শেরপুরে সাউদিয়া ও শম্পা দধি ভান্ডারে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলার শেরপুর উপজেলায় সাউদিয়া বেকারি এন্ড কনফেকশনারি এবং শম্পা দধি ভান্ডারের কারখানায় নোংরা পরিবেশ ও লেবেলবিহীন খাদ্য উৎপাদন ও মজুদ রাখায় প্রতিষ্ঠান দুটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে শেরপুর বাসষ্ট্যান্ডে এই দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত জনরমানা আরোপ করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহান এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

শেরপুর উপজেলার স্বনামধন্য সাউদিয়া বেকারী ও দই মিষ্টি উৎপাদনকারী প্রতিষ্ঠান ও শম্পা দধি ভান্ডার শো-রুমের চাকচিক্কের আড়ালে নোংরা ও অপরিস্কার অবস্থায় কারখানা পরিচালনা, লেবেলবিহীন সেমাই, তৈল, ব্যানানা ফ্লেভার, মিষ্টি, গুড়, লবন মজুদ ও দই, মিষ্টি উৎপাদন সহ বিভিন্ন খাদ্য দ্রব্য উৎপাদন করে আসছিল।

এরই প্রেক্ষিতে বুধবার দুপুরে ভোক্তা অধিকারের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানে দুই প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী নগদ ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা অরোপ করেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন বগুড়ার নিরাপদ খাদ্য অফিসার, মো. রাসেল, মনিটরিং অফিসার মো. আসলাম উদ্দিন, বগুড়া সদরের নিরাপদ খাদ্য পরিদর্শক রামচন্দ্র সাহা, শেরপুরের নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা গণসহ বগুড়া জেলা পুলিশের একটি চৌকস টিম।

এ ব্যাপারে ভোক্তা অধিকারের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহান বলেন, অভিযান পরিচালনাকালে শেরপুরে সাউদিয়া ও শম্পা দধি ভান্ডারে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সাউদিয়া বেকারি এন্ড কনফেকশনারি এবং শম্পা দধি ভান্ডার কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী এই জরিমানা করা হয়েছে।

পাশাপাশি নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বাংলা ভাষা ও সাহিত্য বিশ্বজুড়ে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী

বাংলা ভাষা ও সাহিত্য অদূর ভবিষ্যতে বিশ্ব দরবারে গৌরবোজ্জ্বল স্থান করে নেবে, এমন দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সঠিক চর্চা,...

গুণীজনদের হাতে একুশে পদক ২০২৬ তুলে দিলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর...

রাজধানীতে বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

রাজধানীর রায়েরবাজার এলাকায় বাসার সামনে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার শারমিন বিন্তি (১৪)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার...

বাংলা ভাষা ও সাহিত্য বিশ্বজুড়ে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী

বাংলা ভাষা ও সাহিত্য অদূর ভবিষ্যতে বিশ্ব দরবারে গৌরবোজ্জ্বল স্থান করে নেবে, এমন দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী...

গুণীজনদের হাতে একুশে পদক ২০২৬ তুলে দিলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

রাজধানীতে বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

রাজধানীর রায়েরবাজার এলাকায় বাসার সামনে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার শারমিন বিন্তি (১৪)।...

বগুড়ায় ছাত্রদলের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ায় জেলা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও এতিম শিশুদের মাঝে পুরো রমজান মাসের জন্য ইফতার...

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করে তাকে...

মার্কিন বাণিজ্য চুক্তি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তির প্রতিটি ধারা...