বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

কক্সবাজার র‌্যাবের অভিযানে বিয়ার-মদসহ আটক ১

বিশেষ সংবাদ

কক্সবাজার র‌্যাবের অভিযানে বিয়ার-মদসহ ১ জনকে আটক করা হয়েছে। কক্সবাজারের টেকনাফ নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ বোতল বিদেশি মদ এবং ১৪০ ক্যান বিয়ারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

টেকনাফ উপজেলার আটককৃত মাদক কারবারি হলেন-সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ড নোয়াপাড়া এলাকার ইদ্রিস মিয়া (২১) মো: শমসুল আলমের ছেলে। কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো: আবু সালাম চৌধুরী সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

মো: আবু সালাম চৌধুরী জানান, শুক্রবার (১৭ নভেম্বর) রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় নবী হোসেনের বাড়িতে কতিপয় মাদক কারবারীরি অবৈধ মাদকদ্রব্য ক্যান বিয়ার ও বিদেশি মদ ও কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার র‌্যাবের সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান চালিয়ে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে উপস্থিত স্থানীয় দের সম্মুখে আটককৃত মাদক কারবারির বিধি মোতাবেক বসত বাড়ির আশপাশের এলাকায় তল্লাশি করে ধৃত ব্যক্তির দেখানো মতে তার বসতবাড়ির মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে সর্বমোট ৩টি বিদেশি কাঁচের মদের বোতল এবং ১৪০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

ইদ্রিস মিয়া মাদক কারবারি জানান, তিনি বেশ কিছুদিন যাবৎ মাদকদ্রব্য বিদেশি মদ ও বিয়ার টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে ফরিদা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা ঘটেছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায়...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। দিনে-রাতে খনন করা মাটি ড্রাম ট্রাকে করে...

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে ফরিদা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। দিনে-রাতে...

বাংলা ভাষা ও সাহিত্য বিশ্বজুড়ে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী

বাংলা ভাষা ও সাহিত্য অদূর ভবিষ্যতে বিশ্ব দরবারে গৌরবোজ্জ্বল স্থান করে নেবে, এমন দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী...

গুণীজনদের হাতে একুশে পদক ২০২৬ তুলে দিলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে রাষ্ট্রীয়...

রাজধানীতে বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

রাজধানীর রায়েরবাজার এলাকায় বাসার সামনে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার...