অন্বেষণ ডেস্ক :

দিনাজপুরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

বিশেষ সংবাদ

দিনাজপুরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। দিনাজপুরের বিরামপুর স্টেশনের প্ল্যাটফরমে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে লাফ দিয়ে নামাতে গিয়ে মো: গোলাম রব্বানী (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে বিরামপুর স্টেশনের ২নং প্ল্যাটফরমে এ ঘটনাটি ঘটে। নিহত গোলাম রব্বানী নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের মো: মনোয়ার হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গোলাম রব্বানী জয়পুরহাট কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র। বৃহস্পতিবার সকালে বাড়িতে যাওয়ার সময় ভুলবসত জয়পুরহাট স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েন।

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশনে না দাঁড়ালে গোলাম রব্বানী ট্রেন থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করলে প্ল্যাটফরমের নিচে পড়ে তার দেহ থেঁতলে যায়। পরে বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুরে চলন্ত ট্রেন থেকে নামার সময় কলেজছাত্র নিহতের বিষয়ে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নূরুল ইসলাম জানান, বিরামপুর স্টেশনে ট্রেন দুর্ঘটনায় ১ জন নিহতের খবর পেয়ে রেলওয়ে পুলিশ বিরামপুর রেলওয়ে স্টেশন এবং বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। নিহত গোলাম রব্বানীর মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩০...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির। তিনি বলেন,...

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য...

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে...

হামের প্রাদুর্ভাব ঠেকাতে শিগগিরই টিকা সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে...

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...