অন্বেষণ ডেস্ক :

ফেনীর পরশুরামে শিশুকে শ্বাসরোধে হত্যা, মা ও সৎমা আটক

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ফেনীর পরশুরামে হাতে ও পায়ে টেপ পেঁচিয়ে শিশুকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ শিশুর বাবার ভাড়া ঘর থেকে মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুর মা ও সৎমাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি দুপুরে পরশুরাম পৌরসভার বাসপদুয়া ৭ নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি এনজিও সংস্থার গাড়িচালক মো: নুরুন নবী প্রায় ১৩ বছর আগে একই এলাকার কোলাপাড়া গ্রামের মোছা: আয়েশা আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে ২ মেয়ে লামিয়া আক্তার (৮) ও ফাতেমা আক্তার নিহা (১২)। স্ত্রী আয়েশা পারিবারিক বিবাদের কারণে নুরুন নবীকে আদালতের মাধ্যমে তালাক দেন। পরে আরেক জনকে বিয়ে করে চট্টগ্রামে বসবাস করেন।

নবী ২ মেয়েকে নিয়ে ভোলার লালমোহনের এক ছেলের মা মোছা: রেহেনা আক্তারকে বিয়ে করে সংসার করছেন ৪ বছর ধরে। প্রথম সংসারের ২ মেয়ে, নতুন স্ত্রী রেহেনার ৭ বছরের ছেলে এবং রেহেনা-নুরুন নবী দম্পতির মেয়ে নাবিলাকে নিয়ে তাদের সংসার ভালোই চলছিল।

নুরুন নবীর অভিযোগ, আগের স্ত্রী আয়েশা ২য় স্ত্রী রেহেনার সন্তানদের মেরে ফেলার হুমকি দিত। সোমবার (০৫ ফেব্রুয়ারি) আয়েশা তার খালাতো ভাই মো: জাবেদের ছেলের আকিকা অনুষ্ঠানে পরশুরামে এসে নবীকে দেখে নেওয়ার হুমকি দেয়।

মঙ্গলবার আয়েশার ২ মেয়ে লামিয়া ও ফাতেমাকে বাসায় একা রেখে নিজের ২ সন্তান নিয়ে ডাক্তার দেখানোর উদ্দেশে বাইরে চলে যান নবীর ২য় স্ত্রী রেহেনা। দুপুরে মোটরসাইকেলে ২ জন যুবক এসে ছোট মেয়ে লামিয়াকে হত্যা করে চলে যায়। লামিয়ার হাত ও পা টেপ দিয়ে মোড়ানো ছিল।

ফেনীর পরশুরামে শিশুকে শ্বাসরোধে হত্যার বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো: ওয়ালী উল্যাহ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বড় বোন ফাতেমার থেকে জানা গেছে, ২ জন লোক ১টি লাল মোটরসাইকেলে এসে গেট খুলে লামিয়াকে জাপটে ধরে। তারা চলে গেলে লামিয়ার দেহ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া পায় ফাতেমা। ওই ২ জনকে সে তার মা আয়েশার সঙ্গে দেখেছে। এটি একটি পরিকল্পিত হত্যা। তদন্ত করলেই মূল ঘটনা বেরিয়ে আসবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের অকাল মৃত্যুতে...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

জনপ্রিয়

অপরাধ

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

অন্বেষণ ডেস্ক : নোয়াখালীতে সরকারি চাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার...

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।শনিবার রাজধানীর ওয়ারী...

বগুড়ায় মার্কেট ভেঙে সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘ প্রায় চার দশক ধরে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের এই...

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

অন্বেষণ ডেস্ক : নোয়াখালীতে সরকারি চাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে জেলার...

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের...

বগুড়ায় মার্কেট ভেঙে সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘ প্রায় চার দশক ধরে...

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার...

আম বিক্রি থামাতে জামায়াত-শিবিরের ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের

অন্বেষণ ডেস্ক : আমজনতার দলের সদস্য সচিব মোঃ তারেক...

বগুড়ায় ধানক্ষেতে মিলল রাজমিস্ত্রির গলাকাটা লাশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে শাহ আলম (৩৫) নামে...