অন্বেষণ ডেস্ক :

কক্সবাজারের উখিয়ায় বিদেশি অস্ত্র-গুলিসহ ৩ আরসা সন্ত্রাসী আটক

বিশেষ সংবাদ

কক্সবাজারের উখিয়ায় ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরসার সেকেন্ড ইন কমান্ড মো: আবুল হাশিমসহ ৩ আরসা সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব। এ সময় বিদেশি অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল ২০ নম্বর ক্যাম্পের বর্ধিত অংশের এক গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার র‍্যাব কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কক্সবাজার র‍্যাবের অধিনায়ক লে. কর্নেল এইচ এম মে: সাজ্জাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো, রোহিঙ্গা ক্যাম্পগুলোর বর্তমান আরসার সেকেন্ড ইন কমান্ড মো: আবুল হাশিম ও আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির দেহরক্ষী মো: হোসেন জোহর ও মো: আলম। আস্তানা তল্লাশি চালিয়ে দুটি বিদেশি অস্ত্র, ১টি এলজি এবং ৪টি কার্তুজ উদ্ধার করা হয়।

কক্সবাজারের উখিয়ায় বিদেশি অস্ত্রসহ আটকের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, রবিবার (১১ ফেব্রুয়ারি) ২০ নম্বর ক্যাম্পে মো: আসাদুল্লাহ নামে এক রোহিঙ্গাকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ছায়া তদন্ত পরিচালনা করে র‍্যাবের একটি দল।

পরে গোয়েন্দা সংস্থার মাধ্যমে খবর পায় আরসার একটি সন্ত্রাসী গ্রুপ ওই ক্যাম্পে অবস্থান করে এবং এই আস্তানায় অবস্থান করে সন্ত্রাসীরা এ ক্যাম্পে বড়ো ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের দল মঙ্গলবার রাতে ক্যাম্পের ওই গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকার জামিনে কারামুক্ত হয়েছেন।সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট...

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালুর বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, আসন্ন...

বাংলা নববর্ষকে ঘিরে কোনও নাশকতার শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

বাংলা নববর্ষকে ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তবে নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের বিশেষ দল প্রস্তুত রাখা...

জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকার জামিনে কারামুক্ত হয়েছেন।সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া...

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালুর বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র...

বাংলা নববর্ষকে ঘিরে কোনও নাশকতার শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

বাংলা নববর্ষকে ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তবে নিরাপত্তা...

সমঝোতা চাইলে যুক্তরাষ্ট্রকে ‘কর্তৃত্ববাদী’ মনোভাব ছাড়তে হবে: ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা কমাতে আলোচনার পথ খোলা আছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এজন্য...

পুলিশের ধাওয়া, একসঙ্গে ১০ ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

বরিশালের গৌরনদী উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে আতঙ্কে একসঙ্গে ইয়াবা...

২০ এপ্রিল বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন সিটি কর্পোরেশন

নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী...